সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৭

সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত

সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেটে প্রথমবারের মত একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তিনি পেশায় একজন চিকিৎসক।

সিলেটে করোনাভাইরাস (কেভিড-১৯) আক্রান্ত একজনকে সনাক্ত করা হয়েছে। রোববার সন্ধ্যায় সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

করোনা ভাইরাস আক্রান্তের খবরে সিলেটের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। রবিবার আইইডিসিআর থেকে যে ১৮ জন রোগী শনাক্তের কথা বলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ওই চিকিৎসক। এতোদিন সিলেটে করোনা ভাইরাসের কোন রোগী শনাক্ত না হওয়ায় অনেকটা স্বস্তিতেই ছিলেন সিলেট বিভাগের মানুষ।

দেশে করোনাভাইরাস সংক্রমনের পর প্রবাসীবহুল হিসেবে সিলেটকে ঝুঁকিপূর্ণ অঞ্চল বলে আসছিলেন বিশেষজ্ঞরা। সিলেটের শহীদ শামসদ্দিন হাসপাতালে চালু করা হয় করোনা আইসোলেশন সেন্টার। এই সেন্টারে করোনা আক্রান্ত সন্দেহে প্রতিদিনই একাধিক রোগি ভর্তি হলেও পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। তবে রোববার বাসায় থাকা এক রোগির শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান রাতে জানান, আইইডিসিআর গত ২৪ ঘণ্টায় যে ১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্তের কথা বলেছে তার মধ্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক রয়েছেন। ওই রোগীর বাসা সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায়। তিনি বাসায়ই রয়েছেন। তার শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর তার বাসা লকডাউন করে রাখা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026