শীর্ষবিন্দু নিউজ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবদুল মাবুদ (৫৩) নামের এক ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।
বুধবার লন্ডন সময় সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডা. আব্দুল মাবুদ লন্ডনের রমর্ফোডের কুইন এলিজাবেথ হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ডা. রানী চৌধুরীও লন্ডনের নিউহাম হাসপাতালের চিকিৎসক।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের কুইন এলিজাবেথ হাসপাতালে ২১ দিন ভর্তি ছিলেন ডা. মাবুদ। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১১ বছরের কন্যা ওয়ারিশা, ১৮ বছরের পুত্র ইনতিসার রেখে গেছেন।
ড. ফয়সাল চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। তার দেশের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানার কামারগাঁও।