রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৭

যুক্তরাজ্যের কেয়ার হোমে মৃতদের সঠিক সংখ্যা সরকারি পরিসংখ্যানে নেই

যুক্তরাজ্যের কেয়ার হোমে মৃতদের সঠিক সংখ্যা সরকারি পরিসংখ্যানে নেই

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত বা সন্দেহজনক করোনা আক্রান্তদের মারা যাওয়ার তথ্য সরকারি মৃতদের তালিকায় নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব কেয়ার হোমে মৃতের সংখ্যা প্রায় এক হাজার। তবে সরকারি তথ্যে তা অনেক কম দেখানো হয়েছে।

কেয়ার ইংল্যান্ড জানিয়েছে, করোনা আক্রান্ত ও সন্দেহজনক করোনা রোগী হিসেবে বিভিন্ন কেয়ার হোমে মৃত্যু হয়েছে প্রায় এক হাজার মানুষের।

এই খাতের সংশ্লিষ্টরা জানান, দেশটির প্রায় অর্ধেক কেয়ার সেন্টারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এসব কেন্দ্রগুলোতে প্রায় ৪ লাখ মানুষের দেখাশোনার করা হয়। তবে যুক্তরাজ্য সরকারের প্রধান মেডিক্যাল কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি দাবি করেছেন, মাত্র ৯ শতাংশ কেয়ার হোমে করোনা আক্রান্ত পাওয়া গেছে।

কেয়ার ইউকে’র প্রধান নির্বাহী অধ্যাপক মার্টিন গ্রিন বলেন, মৃতদের তালিকায় অনেকেই অন্তর্ভুক্ত হচ্ছেন না। হয়ত এখনও সহস্রাধিক মৃত্যু হয়নি। কিন্তু তা সেখানে পৌঁছাচ্ছে। কেয়ার হোমগুলোতে মৃত্যুর হার যথাযথ পর্যালোচনা দরকার। সরকারের এসব তথ্য সংগ্রহ করা উচিত।

খবরে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাব করোনায় মৃতদের যে পরিসংখ্যান প্রকাশ করে তাতে জাতীয় স্বাস্থ্য সংস্থার (এনএইচএস) হাসপাতালে মৃতদের কথা তুলে ধরা হয়। শুক্রবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ৭ হাজার ৯৯৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৬৫ হাজারের বেশি মানুষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026