জনসাধারণের পরিচর্যায় নিয়োজিত কেয়ারারদের জন্য করতালিতে যারা টাওয়ার হ্যামলেটস বরাকে মুখরিত করেছিলেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে কাউন্সিলের পক্ষ থেকে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা আমাদের ভালো রাখতে, সুস্থ্য রাখতে, নিরাপদে রাখতে অত্যাবশকীয় নানা কাজে নিয়োজিত রয়েছেন, সেই সকল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গত দুই সপ্তাহের বৃহস্পতিবার বিপুল সংখ্যক মানুষের করতালির শব্দে মুখর হয়ে উঠেছিলো টাওয়ার হ্যামলেটসের প্রতিটি জনপদ।
আমাদের স্থানিয় ফায়ার ব্রিগেডও হর্ণ বাজিয়ে, সাইরেন বাজিয়ে অংশ নিয়েছিলো এই কৃতজ্ঞতা প্রকাশের উদ্যোগে।
যারা আমাদের অত্যাবশকীয় সার্ভিসগুলো অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন, সারাদেশে একযোগে করতালির মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে দেশবাসি। এইসকল গুরুত্বপূর্ণ কর্মীদের মধ্যে রয়েছেন, এনএইচএস স্টাফবৃন্দ, স্বাস্থ্যপরিচর্যায় নিয়োজিত কর্মীবৃন্দ, সোশ্যাল কেয়ারার, ইমার্জেন্সি সার্ভিসেস, ডেলিভারি ড্রাইভারবৃন্দ, দোকানপাটের কর্মীবৃন্দ, শিক্ষক, আবর্জনা সংগ্রহকারী কর্মী, উৎপাদকারী, ডাক কর্মীবৃন্দ, ক্লিনার, ইঞ্জিনিয়ার, বাস ড্রাইভার, কাউন্সিল অফিসারসহ অসংখ্য জনগুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিতরা।
গত দুই সপ্তাহে যদি আপনি কৃতজ্ঞতা জানানোর এই কার্যক্রমে অংশ নিতে না পারেন, তাহলে আফসোস করার কিছু নাই। করতালি দেওয়া, উল্লাস করা, ড্রাম বাজানো, যতটা শব্দ করা যায়, তা করে কৃতজ্ঞতা জানানোটা এখন সাপ্তাহিক রীতিতে পরিণত হয়েছে। কারণ, এখন থেকে প্রতি বৃস্পতিবার রাত ৮টায় সারাদেশের মানুষের সাথে মিলে আপনিও এই উদ্যোগে অংশ নিতে পারেন।
টুইটারে ‘টাওয়ারহ্যামলেটসটুগেদার’ #TowerHamletsTogether.এ হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার ভিডিও শেয়ার করতে পারেন এবং পেতে পারেন আরো তথ্য।
-প্রেস বিজ্ঞপ্তি