রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২২

অনেকটা সুস্থ ব্রিটিশ প্রধানমন্ত্রী: দেখলেন অনাগত সন্তানের স্ক্যান ছবি

অনেকটা সুস্থ ব্রিটিশ প্রধানমন্ত্রী: দেখলেন অনাগত সন্তানের স্ক্যান ছবি

শীর্ষবিন্দু নিউজ: করোনা ভাইরাস সংক্রমণ থেকে ক্রমশ সুস্থতার দিকে যাচ্ছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাকে আইসিইউ থেকে বের করা হয়েছে। রাখা হয়েছে একটি ওয়ার্ডে। তবে সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালে শুয়ে তিনি শুক্রবার দেখেছেন ছবি ‘উইথনেইল অ্যান্ড আই’। খেলেছেন সুডুকু পাজল। এ সময়ে তার কাছে তার প্রেমিকা ক্যারি সায়মন্ডসের গর্ভে বড় হতে থাকা তাদের অনাগত সন্তানের স্ক্যান করা ছবি পাঠিয়েছেন। সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল।

এতে বলা হয়, ক্যারি সায়মন্ডের সঙ্গে এখনও আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হননি বরিস জনসন। তবে ক্যারি সায়ন্ডসের গর্ভে রয়েছে জনসনের সন্তান। তারা একসঙ্গে ১০ ডাউনিং স্ট্রিটের বাড়িতে বসবাস করছিলেন। সেখানেই প্রায় ১৩/১৪ দিন আগে বরিস জনসন করোনা ভাইরাসে আক্রান্ত হন।

এরপর আস্তে আস্তে তার অবস্থার অবনতি হতে থাকে। তাকে নেয়া হয় সেইন্ট থমাস হাসপাতালে। এক পর্যায়ে অবস্থার অবনতি হওয়ায় তাকে নেয়া হয় আইসিইউতে। তবে তাকে ভেন্টিলেটর দেয়ার প্রয়োজন হয় নি বলে জানানো হয় সরকারিভাবে। জনসনের এমন অবস্থায় দল মত নির্বিশেষে মানুষ ও বিশ্বনেতারা তার দ্রুত আরোগ্য কামনা করেন।

ওই হাসপাতালে চিকিৎসাধীন জনসনকে আইসিইউ থেকে বের করার পর তিনি অল্প হেঁটেছেন বলে বলা হচ্ছে। গত রাতে বলা হয়েছে, এতে তার কিছুটা উন্নতি হয়েছে বলে আইসিইউ থেকে ছাড় দেয়া হয়। হাসপাতালে তিনি সুডুকু পাজল খেলে সময় কাটাচ্ছেন। দেখছেন সিনেমা।

মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে, বরিস জনসনকে যখন আইসিইউ থেকে বের করে নেয়া হয় তখন তিনি মেডিকেল স্টাফদের প্রতি কৃতজ্ঞতা সূচক হাত নাড়েন। ১০ ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, জনসন কেবল সুস্থ হচ্ছেন। তবে সহসাই কাজে যোগ দিতে পারবেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করা হয় নি।

একটি সূত্র দ্য সানকে বলেছে, এ সময়টা ক্যারি সায়মন্ডসের জন্য ভীষণ উদ্বেগের। তিনি চাইছেন তাদের অনাগত সন্তানের জন্য বরিস জনসন সুস্থ হয়ে উঠুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026