রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৬

জুলিয়ান অ্যাসাঞ্জ ও আইনজীবীর গোপন শারীরিক সম্পর্ক: দুই সন্তানের জন্ম

জুলিয়ান অ্যাসাঞ্জ ও আইনজীবীর গোপন শারীরিক সম্পর্ক: দুই সন্তানের জন্ম

বৃটেনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন সাড়া জাগানো উইকিলিকসের প্রতিষ্ঠানা জুলিয়ান অ্যাসাঞ্জ। তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর বিরুদ্ধে শুরু হয় আইনি লড়াই। এ লড়াইয়ে তার পাশে এসে দাঁড়ান আইনজীবী স্টেলা মরিস।

তিনি অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষাত করতে যান ওই দূতাবাসের ভিতর। সেখানেই তার প্রেমে পড়ে যান। সেই থেকে দহরম মহরম দু’জনে। শুরু হয় শারীরিক সম্পর্ক। তার পরিণতিতে দু’জনে দুটি সন্তানের জন্ম দেন। বিষয়টি নিয়ে মিডিয়ায় এতদিন তেমন লেখালেখি হয় নি।

আজ বৃটেনের অনলাইন ডেইলি মেইল এ নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে স্টেলা মরিস দক্ষিণ-আফ্রিকান বংশোদ্ভূত একজন আইনজীবী। তার আসল নাম ছিল সারা গঞ্জালেস ডেভ্যান্ড।

কিন্তু সেই নাম পরিবর্তন করে তিনি নতুন নাম ধারণ করেছেন স্টেলা মরিস। ৫ বছর আগে তিনি অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষাত করতে যান। সেখানেই তাদের মন দেয়া নেয়া হয়ে যায়। অর্থাৎ ২০১৫ সালে তাদের সম্পর্কের সূচনা। ২০১৭ সাল থেকে তারা ‘এনগেজড’। অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো নিয়ে যখন আইনি লড়াই শুরু হয়, সেই লড়াইয়ে অ্যাসাঞ্জের পক্ষ নেন মরিস। ২০১৬ সালে মিসেস মরিস প্রথম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

আর দ্বিতীয় সন্তান গর্ভে আসে ২০১৯ সালে। এই দুই সন্তানের নাম যথাক্রমে গ্যাব্রিয়েল এবং ম্যাক্স। খুব গোপনীয়তার সঙ্গে তারা এ দুটি সন্তানের জন্ম দেন। বিষয়টি লন্ডনের অনলাইন মেইল মাত্র জানতে পেরেছে। এখন বড় ছেলে গাব্রিয়েলের বয়স দুই বছর। ছোট ছেলে ম্যাক্সের বয়স এক বছর।  ২০১৬ সালে গাব্রিয়েল যখন মরিসের গর্ভে আসে তখন অ্যাসাঞ্জ ছিলেন ইকুয়েডরের দূতাবাসের ভিতরে। সেখানেই তাদের অন্তরঙ্গ সময় কাটে। তবে এ বিষয়গুলো তারা ইকুয়েডরের কূটনীতিক ও কর্মকর্তাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন।

অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া অ্যাসাঞ্জ এখন উচ্চ নিরাপত্তা সম্বলিত বেলমার্শ কারাগারে অবস্থান করছেন। গত এপ্রিলে দূতাবাস থেকে তাকে টেনেহিঁচড়ে বের করে নেয় পুলিশ। তারপর থেকে তিনি এখানেই অবস্থান করছেন। তবে তার সিক্রেট ফ্যামিলি বা গোপন পরিবার বিষয়ক রিপোর্ট প্রকাশ পায় গত সপ্তাহে। ওই সময় আদালতের কাগজপত্র দেখতে পায় দ্য মেইল। এরপরই মিস মরিস প্রকাশ করেছেন সব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026