মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:২০

যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী অ্যাম্বুলেন্সে সহায়তা দেবে

যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী অ্যাম্বুলেন্সে সহায়তা দেবে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে অ্যাম্বুলেন্স কর্মীদের সহায়তা দিতে প্রায় ২০০ সদস্যকে মাঠে নামাচ্ছে ব্রিটিশ সশস্ত্র বাহিনী।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, অ্যাম্বুলেন্স পরিচালনায় ন্যাশনাল হেলথ সার্ভিসকে সহায়তা দেবেন তারা। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, পিপিই পরিবহন ও লন্ডনে জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ (এনএইচএস)-এর নাইটিঙ্গেল হাসপাতাল তৈরিতেও সহায়তা দিয়েছে সামরিক বাহিনী।

দেশজুড়ে এনএইচএচ-এর পাঁচটি অ্যাম্বুলেন্স ট্রাস্টে পাঠানো হবে রাজকীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের। এলাকাভেদে সামরিক বাহিনীর সদস্যদের দায়িত্ব ভিন্ন হতে পারে। তবে সাধারণভাবে তারা নাগরিকদের ফোন পেলে অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে যাবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026