শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৯

যুক্তরাজ্যে করোনায় বেড়েছে অর্থ জালিয়াতি ও সাইবার ক্রাইম

যুক্তরাজ্যে করোনায় বেড়েছে অর্থ জালিয়াতি ও সাইবার ক্রাইম

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ থামাতে বর্তমানে তালাবদ্ধ তবে থেমে নেই ভিন্ন স্টাইলে অপরাধ প্রবনতার হার।

বর্তমান পরিস্থিতিতে দেশটিতে অপরাধের হার শতকরা ২১ ভাগ কমে এসেছে। তবে এসময় বেড়েছে ইন্টারনেটভিত্তিক অপরাধ। এছাড়া অনলাইনে শিশুদের ওপর যৌন হেনস্থার ঘটনাও বেড়েছে। এ খবর দিয়েছে ডেলি মেইল।

বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল জানান, লকডাউন চলাকালীন দেশটিতে কমপক্ষে ১.৮ মিলিয়ন পাউন্ডের অর্থ জালিয়াতি হয়েছে। একইসঙ্গে তিনি অনলাইনে যারা শিশুদের হেনস্থা করছে তাদেরকেও সাবধান করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বৃটেনের জাতীয় পুলিশ প্রধানের সঙ্গে মিলে সংবাদ সম্মেলন করেন।

এতে তিনি জানান, শুধুমাত্র ওয়েস্ট মিডল্যান্ডসেই গত দুই সপ্তাহে ৪০০ জনেরও বেশি অপরাধীকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে পুলিশ। তবে কঠিন হাতে লকডাউন নিশ্চিতের অভিযোগ এসেছে পুলিশের বিরুদ্ধে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুলিশের কর্মকাণ্ড আবারো পর্যালোচনা করে দেখা হবে। দেশটির নাগরিকদের অযথা হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী দেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026