বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৮

যুক্তরাজ্যে করোনায় মৃত ব্যক্তিদের বহনের ব্যাগ সংকট

যুক্তরাজ্যে করোনায় মৃত ব্যক্তিদের বহনের ব্যাগ সংকট

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের দেহ বহনের ব্যাগ ফুরিয়ে আসছে। মর্গে সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান এমনই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে।

তারা বলছে, একদিকে মরদেহ বহনের ব্যাগ মজুদ করা হচ্ছে, অন্যদিকে বিদেশ থেকে আগামী কয়েক সপ্তাহ ধরে এধরনের ব্যাগ আমদানি করা সম্ভব হবে না।

তবে ব্রিটিশ স্বাস্থ্য বিভাগ এনএইচএস দাবি করেছে, তাদের হাতে এখনো যথেষ্ট বডি ব্যাগ রয়েছে। কিন্তু স্বাস্থ্য কর্মীরা জানাচ্ছেন এই ব্যাগের অভাবে তাদেরকে কাপড় দিয়ে মরদেহ মুড়ে রাখতে হচ্ছে।

ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ বলছে, রোগীর মৃত্যুর সাথে সাথে করোনাভাইরাসের জীবাণু ধ্বংস হতে শুরু করে। তাই মরদেহ স্থান্তরের জন্য ব্যাগ ব্যাবহারের তেমন প্রয়োজন পড়ে না।

এনএইচএস-এর সাথে ‘বারবার মেডিকেল’ প্রতিষ্ঠানের চুক্তি রয়েছে। এই প্রতিষ্ঠানটি মর্গে সরঞ্জাম সরবরাহ করে। তারা বলছে, চেন লাগানো বডি ব্যাগ পেতে এখন সমস্যা হচ্ছে এবং এই ব্যাগ সব জায়গায় পাওয়া যায় না।

এনএইচএস-এর আরেকটি বড় সরবরাহকারী কোম্পানি বলছে, হাসপাতাল এবং ফিউনারাল হোমগুলো এখন বডি ব্যাগের জন্য হন্যে হয়ে ঘুরছে। মরদেহ বহনের ব্যাগগুলো তৈরি হয় চীনে। ব্রিটেনে এগুলো পৌঁছুতে সময় লাগে অন্তত ছয় সপ্তাহ।

এনএইচএস-এর আরেকটি বড় সরবরাহকারী কোম্পানি বলছে, হাসপাতাল ও ফিউনারাল হোমগুলো এখন বডি ব্যাগের জন্য হন্যে হয়ে ঘুরছে।
মরদেহ বহনের ব্যাগগুলো তৈরি হয় চীনে। যুক্তরাজ্যে এগুলো পৌঁছুতে সময় লাগে অন্তত ছয় সপ্তাহ। বিমানে উড়িয়ে আনতে গেলে এর দাম অনেক বেশি পড়ে যায়।

কোম্পানিটি বলছে, তারা নিজেরাই এই ব্যাগ তৈরির করার কথা বিবেচনা করছিল। কিন্তু প্লাস্টিকের যে পর্দা দিয়ে এই ব্যাগ তৈরি হয় সেটা এখন আমদানি করা যাচ্ছে না।

প্রসঙ্গত: সোমবার পর্যন্ত যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ২১২ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ৬২৯ জনের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026