শীর্ষবিন্দু নিউজ: সিলেট শহর হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল। তখন সোমবার ঘড়ির কাটায় দিবাগত মধ্যরাত ৩:৪৩ মিনিট।
তবে তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলের মাত্রা জানা যায়নি। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ঘরবাড়ি কাঁপতে থাকলে লোকজন দ্রুত বেরিয়ে আসেন।
তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শহরবাসীদের অনেকেই হঠাৎ আতংকগ্রস্থ হয়ে পড়েন।