রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১১

স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে নতুন বিশেষায়িত টীম গঠন

স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে নতুন বিশেষায়িত টীম গঠন

গোটা লন্ডনের স্বাস্থ্যপরিচর্যা এবং ইমার্জেন্সী সার্ভিসগুলো থেকে বিশেষভাবে অভিজ্ঞ লোকদের নিয়ে নতুন একটি বিশেষায়িত টিম গঠন করা হয়েছে।

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ফলে কেউ মারা গেছেন বলে বিবেচিত হলে, এ ঘটনায় কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, সেব্যাপার তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। দাফন কিংবা কবরস্ত বা দাহ করার আগে প্রিয়জনের মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়া বা কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য আন্ডারটেকার বা দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা করতে এই টিমের সদস্যরা শোকাহত পরিবারগুলোকে সংবেদনশীলতার সাথে সহায়তা করবেন।

প্যানডেমিক মাল্টিএজেন্সি রেসপন্স টিমস (পিএমএআরটি) নামের নতুন এই ইউনিটগুলোর লক্ষ্য হচ্ছে, নিজের ঘরে, কেয়ার হোমে অথবা হসপিস এ কোভিড-১৯ এ কারো মৃত্যুর প্রেক্ষিতে নিরাপদ ও সংবেদনশীল পদক্ষেপ গ্রহণ নিশ্চিত এবং এর ফলে লন্ডন এম্বুলেন্স সার্ভিসের ওপর চাহিদার চাপ কমিয়ে আনা।

দুঃখজনকভাবে যারা মারা গেছেন, তাদের পরিবারের কাউকে প্রিয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে এখন আর কাউকে ব্যক্তিগতভাবে রেজিস্টার অফিসে যেতে হবেনা বলে কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন করবে বারার পিএমএআরটি এবং টেলিফোনে ডেথ রেজিষ্ট্রেশন বা মৃত্যু নিবন্ধন করতে অনলাইনে এপয়েন্টমেন্ট বুক করা যাবে।

-প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026