শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১০

জরুরিভিত্তিতে কেয়ার ওয়ার্কার দরকার

জরুরিভিত্তিতে কেয়ার ওয়ার্কার দরকার

করোনাভাইরাসের বিরুদ্ধে কমিউনিটির চলমান লড়াইয়ে কি আপনি অংশ নিতে চান? আমাদের কিছু অসহায় বা দূর্বল বাসিন্দাদের কেয়ার ও সাপোর্ট সার্ভিস প্রদানের লক্ষ্যে নিয়োজিত অসাধারণ টিমে জরুরী ভিত্তিতে কিছু লোক নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে টাওয়ার হ্যামলেটসের কেয়ার প্রোভাইডাররা (পরিচর্যা সেবা প্রদানকারীরা)।

কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেয়ারিং বা পরিচর্যার দায়িত্বে যদি আপনার অভিজ্ঞতা থাকে কিংবা অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার মানসিকতা আপনার থাকে, তাহলে আপনাকেই চাই আমরা।

এক্ষেত্রে অনেক ধরনের সবেতন কাজের সুযোগ রয়েছে এবং কেয়ার প্রোভাইডাররা স্বল্প ও দীর্ঘকালীন সময়ের জন্য স্টাফ নিয়োগ করতে চাচ্ছে। শূণ্য পদসমূহের মধ্যে রয়েছে, মানুষের ঘরে গিয়ে পরিচর্যা সেবা প্রদান এবং সাপোর্টেড ও এক্সট্রা কেয়ার হাউজিং অথবা রেসিডেন্সিয়াল কেয়ার হোমস্ এ বসবাসকারী বাসিন্দাদেরকে সেবা প্রদানকারী টিমের সদস্য হওয়া।

আপনার আগ্রহ জানাতে অথবা এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানতে হলে 020 7364 2280 নাম্বারে ফোন করে আমাদের কেয়ার ওয়ার্কার রিক্রুটমেন্ট টিমের সাথে কথা বলুন অথবা ইমেইল করুন – CareWorkerRecruitment@towerhamlets.gov.uk.

-প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026