বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৩

সিলেটে লকডাউনের নিয়ম ভঙ্গ করায় জরিমানা আদায়

সিলেটে লকডাউনের নিয়ম ভঙ্গ করায় জরিমানা আদায়

শীর্ষবিন্দু নিউজ: সিলেটে করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন ভঙ্গ করার অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সিলেটে ৩৩টি টীম ভ্রাম্য্যমান আদালত পরিচালনা করে। সিলেট জেলা প্রশাসক কার্যালয় সূত্র মতে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, সিলেটে সরকারী বিভিন্ন নিয়ম ভাঙ্গার দায়ে মঙ্গলবার জরিমানা আদায় করা হয়েছে ৬৫ হাজার ৮০০ টাকা। দিন ব্যাপী এ অভিযান সিলেট শহর ছাড়াও জেলার প্রত্যেকটি উপজেলায় করা হয়েছে।

একই সূত্রের বরাত দিয়ে জানা যায়, লকডাউনের বিভিন্ন নিয়ম ভাঙ্গায় ভ্রাম্য্যমান আদালত জরিমানা আদায় করেন ৬৫ হাজার ৮০০ টাকা। একই সাথে বিভিন্ন জনের বিরুদ্ধে ৬৭টি মামলা করা হয়। এদের বিরুদ্ধে অভিযোগ ছিল- অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা, বিনা কারণে রাস্তায় ঘোরাফেরা করা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সূত্র।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026