শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে আজ বুধবার যুক্তরাজ্যে নতুন করে আরও ৭৬১ জনের মৃত্যু হয়েছে। বৈশ্বিক মহামারী আকার ধারন করা করোনা ভাইরাসে এ নিয়ে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১২ হাজার ৮৬৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে বলা হয়েছে, যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৭৬ জন। এছাড়াও নতুন করে আজ যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬০৩ জন।
অন্যদিকে যুক্তরাজ্যে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০৬ বছর বয়সী এক বৃদ্ধ নারী। সুস্থ হবার পর তাকে হাসপাতাল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ধারনা করা হচ্ছে ১০৬ বছর বয়সী বৃদ্ধ এ নারী পৃথিবীর সবচেয়ে প্রবাীণতম রোগী যিনি এ ভাইরাস থেকে মুক্ত হয়ে বাড়ী ফিরেছেন।
এছাড়াও এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে করোনাভাইরাসে ইংল্যান্ডের হাসপাতাল গুলোতে আজ ৬৫১ জন মৃত্যুবরন করেছিল। এ নিয়ে ইংল্যান্ডে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৬৫৬ জন। এনএইচএস ইংল্যান্ড এর তথ্য মতে, করোনা ভাইরাসে মৃতদের বয়স ২০ থেকে ১০১ বছরের মধ্যে ছিল। এর মধ্যে ২০ জনের কোন স্বাস্থ্য ঝুকি ছিল না যখন তাদের করোনা ভাইরাসের টেস্ট করা হয়েছিল।
যুক্তরাজ্যের বৃহত্তম কেয়ার হোম অপারেটর সি-ওয়ান প্রকাশ করেছে যে, তাদের দুই-তৃতীয়াংশ ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে এবং এর মধ্যে ৩০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। তবে মূল ভাববার বিষয় এই যে, যুক্তরাজ্যে কেয়ার হোমগুলিতে আশংকা জনক হারে বাড়ছে মৃতের সংখ্যা, যা প্রতিদিনের সরকারী আপডেটে অন্তর্ভুক্ত হচ্ছে না।