বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৮

শতবর্ষী হিরো পায়ে হেঁটে ১২০ কোটি পাউন্ডের তহবিল সংগ্রহ (ভিডিও)

শতবর্ষী হিরো পায়ে হেঁটে ১২০ কোটি পাউন্ডের তহবিল সংগ্রহ (ভিডিও)

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন টম মুর। বয়স ৯৯ পার হয়েছে। সম্প্রতি ১০০তম জন্মদিনও পালন করেছেন।

করোনভাইরাসের বিপদের দিনে তিনি নিজে কিছু একটা করতে চেয়েছিলেন। চ্যালেঞ্জ নিয়েছিলেন ১০০ পা হেঁটে সে দেশের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) কর্তৃপক্ষের জন্য হাজারখানেক পাউন্ডের তহবিল সংগ্রহ করে দেবেন।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১০০ পা হাঁটার আগেই তিনি ১২০ কোটি পাউন্ড সংগ্রহ করে ফেলেছেন। টম মুর গত মাসের শুরুর দিকে এই তহবিল গড়াতে উদ্যোগী হন। জাস্ট গিভিং ডট কম সাইটের মাধ্যমে এই তহবিলের গড়ার কাজ শুরু হয়। প্রথমে লক্ষ্য ছিল এক হাজার পাউন্ড।

সেই অর্থ তুলে দেওয়া হবে ব্রিটেনের ন্যাশনাল হেল্থ সার্ভিসের হাতে। ক্যাপ্টেন মুরের তহবিল গড়ার উদ্যোগে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুদান আসতে শুরু করে। মুর প্রতিদিন অন্তত ১০ পা হেঁটে তাঁর ১০০ পদক্ষেপের লক্ষ্য পূরণ করতে চেয়েছিলেন।

তবে ১০০ পা হাঁটার আগেই এক হাজার পাউন্ড উঠে আসে। তহবিলের লক্ষ্য পূরণ হয়ে গেলেও তিনিও যেমন ১০০ পা হাঁটার আগে থামেননি, তেমনি তহবিলও এক হাজার পাউন্ডে থেমে থাকেনি।

৬ এপ্রিল তিনি ১০০ পা হাঁটার লক্ষ্য পূরণ করে ফেলেন। আর এখন পর্যন্ত তার তহবিলে পড়েছে ১২ মিলিয়ন পাউন্ড (১০৬ কোটি টাকা)। গোটা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ এই তহবিলে দান করেছেন। যারা তার উদ্যোগকে সফল করেছেন ক্যাপ্টেন মুর তাদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন ন্যাশনাল হেল্থ সার্ভিসের কর্মীদেরও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026