বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৯

যুক্তরাজ্যে করোনায় বৃহস্পতিবার ৮৬১ জনের মৃত্যু: লক ডাউনের সময়সীমা বাড়ছে

যুক্তরাজ্যে করোনায় বৃহস্পতিবার ৮৬১ জনের মৃত্যু: লক ডাউনের সময়সীমা বাড়ছে

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে মরনঘাতী করোনা ভাইরাসে আজ বৃহস্পতিবার নতুন করে আরও ৮৬১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান মতে এই তথ্য পাওয়া যায়।

একই পরিসংখ্যানে বলা হয়েছে, সব মিলিয়ে যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ৭২৯ জন। এছাড়াও নতুন করে আজ যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬১৭ জন। আর এ নিয়ে যুক্তরাজ্যে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে।

অন্যদিকে কভিড-১৯ রোগের পরীক্ষার সংখ্যাও ১৮ হাজার ৬৬৫ থেকে বৃদ্ধি পেয়ে ৪ লক্ষ ১৭ হাজার ৬৪৯ এ উন্নীত হয়েছে, যদিও এর মধ্যে কিছু মানুষ একাধিকবার পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত যুক্তরাজ্যে  ১ লক্ষ ৩ হাজার ৯৩ টি ইতিবাচক পরীক্ষা হয়েছে।

এছাড়াও জাতীয় স্বাস্থ্য সেবা সংস্থা এনএইচএস এর তথ্য মতে, আজও যুক্তরাজ্যে ১৮ হাজার মানুষকে করোনা ভাইরাসের টেস্ট করা হয়েছে। এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, করোনাভাইরাসে ইংল্যান্ডের হাসপাতাল গুলোতে আজও ৭৪০ জন মৃত্যুবরন করেছিল। এ নিয়ে ইংল্যান্ডে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৩৯৬ জন। শেষ খবর পর্যন্ত, স্কটল্যান্ডে  ৭৭৯ জন, ওয়েলসে, ৪৯৫ এবং উত্তর আয়ারল্যান্ডে সর্বমোট ১৫৮ জন মৃত্যুবরন করেছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে করোনা ভাইরাসের টেস্ট ২০ হাজার থেকে ১ লক্ষে উন্নীত করা হবে।

এদিকে সরকারকে পরামর্শদানকারী একজন বিজ্ঞানী বলেছেন, করোনা ভাইরাসের একটি ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যকে সামাজিক দূরত্বের বিষয়টি গুরুত্ব দিতে হবে।

বর্তমান কঠিন সময়কে বিবেচনা করে, বিশেষ করে এটিকে মাথায় নিয়েই পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র‌্যাব যুক্তরাজ্যের লক ডাউনের সময়সীমা আরও বর্ধিত করতে যাচ্ছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026