শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০

যুক্তরাজ্যে শুক্রবার করোনায় ৮৪৭ জনের মৃত্যু

যুক্তরাজ্যে শুক্রবার করোনায় ৮৪৭ জনের মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ: মরণঘাতী করোনা ভাইরাসে ব্রিটেনে শুক্রবার নতুন করে আরও ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে শুক্রবার যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৯৯ জন।

অন্যদিকে কভিড-১৯ রোগের পরীক্ষার সংখ্যাও ২১ হাজার ৩২৮ থেকে বৃদ্ধি পেয়ে ৪ লক্ষ ৩৮ হাজার ৯৯১ এ উন্নীত হয়েছে। যদিও এর মধ্যে কিছু মানুষ একাধিকবার পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত যুক্তরাজ্যে ১ লক্ষ ৮ হাজারেরও বেশী মানুষকে ইতিবাচক পরীক্ষা হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের স্বাাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, জনসাধারনের সেবায় নিয়োজিত যেমন, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও প্রিজন স্টাফদের করোনাভাইরাসের পরীক্ষা বাতিল করা হবে।

মন্ত্রী আরও বলেন, প্রতিদিনের টেস্টের সংখ্যা বৃদ্ধি পেলেও এনএইচএস কর্মীরা ঠিক সেভাবে পরীক্ষার জন্য এগিয়ে আসেন নি। অন্যদিকে সরকার জানিয়েছে, বৃহস্পতিবার ২১ হাজার ৩২৮ টি পরীক্ষা করা হলেও ধারনক্ষমতা ছিল কমপক্ষে ৩৮ হাজার।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে বলা হয়েছে, সব মিলিয়ে যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৫৭৬ জন। আর এ নিয়ে যুক্তরাজ্যে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮ হাজার ৬৯২ জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025