রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৩

রানীর জন্মদিনে সশস্ত্র সালাম বাতিল

রানীর জন্মদিনে সশস্ত্র সালাম বাতিল

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে প্রবলভাবে হানা দিয়েছে করোনাভাইরাস (কোভিট-১৯)। এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের হাজার হাজার মানুষ। অবশ্য করোনা ভাইরাসের ভয়াল থাবায় কাঁপছে পুরো বিশ্ব।

ব্রিটেনে করোনায় প্রাণ গেছে হাজারো মানুষের। করোনার মহামারিতে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তার জন্মদিনে সশস্ত্র সালাম জানাতে নিষেধ করেছেন।

আইটিভির এক সাংবাদিকের বরাত দিয়ে আল জাজিরা জানায়, রাণী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন আগামীকাল মঙ্গলবার। তার জন্ম দিনে সশস্ত্র সালাম দেওয়ার বিষয়ে নিষেধ করেছেন। টুইট বার্তায় ওই প্রতিবেদক জানান, হতে পারে রানী এলিজাবেথের ৬৮ বছরের রাজত্বকালে এটিই প্রথম অনুরোধ।

প্রসঙ্গত: শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ১৪ হাজারের বেশি মানুষ। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ১৫ হাজার মানুষ।

ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (শনিবার দুপুর পর্যন্ত) আরও ৮৮৮ জন মৃত্যুবরণ করেছেন। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৫৪৬৪ জন। গতকাল শুক্রবার জানানো হয় এর আগের ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছিলেন ৮৪৭ জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026