রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৮

সিলেটে করোনা গুজবে মাথা ন্যাড়ার হিড়িক

সিলেটে করোনা গুজবে মাথা ন্যাড়ার হিড়িক

শীর্ষবিন্দু নিউজ: মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বে তোলপাড় চলছে। এর ব্যতিক্রম নয় বাংলাদেশও।

তবে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক গুজব রটছে। কোথাও থানকুনি পাতা খাওয়া হচ্ছে, কোথাও বা আবার তুলসি পাতা। এবার মাথা ন্যাড়া করা শুরু করেছেন অনেকেই। সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় করোনাভাইরাস থেকে বাঁচতে এমন একটি গুজবকে মূল্য দিচ্ছেন অনেকে।

জানা গেছে, গত কয়েকদিনে সিলেটের জেলার বিভিন্ন এলাকায় পড়েছে মাথা ন্যাড়া করার হিড়িক। শত শত যুবক এরই মধ্যে মাথা ন্যাড়া করেছে ফেলেছেন। সেই ন্যাড়া মাথার দলগত ছবি পোস্টও করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে, করোনাভাইরাসের দুর্যোগে সিলেটে বিভিন্ন শ্রেণি-পেশার সব বয়সের মানুষের মাঝে মাথা ন্যাড়া করার হিড়িকে অনেকের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, করোনাভাইরাস থেকে বাঁচতে মাথা ন্যাড়া করার এই বিষয়টি হাস্যকর বলছেন চিকিৎসক ও সচেতন মহল।

তবে অনেকে বলছেন, করোনা সংক্রমণ রোধে সাধারণ ছুটির দিনগুলোতে বাসা-বাড়িতে থাকতে থাকতে কিছু করার না থাকায় অনেকেই মাথা ন্যাড়া করছেন। মাথার চুল ফেলে কেউ নীরবে বাসায় অবস্থান করছেন আবার অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।

অনেকেই বলছেন, সরকারি নির্দেশনায় এখন অন্যান্য প্রতিষ্ঠানের মতো সেলুনগুলোও বন্ধ রয়েছে। দীর্ঘদিন সেলুনে যেতে না পারায় মাথায় চুল বেড়ে যাচ্ছে। গরমের এই সময়ে চুল বেড়ে গিয়ে মাথা চুলকাচ্ছে। তাই বাড়িতে বসেই মাথা ন্যাড়া করে ফেলছেন।

আবার অনেকেই বলছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখন সবাইকে বাসা-বাড়িতে থাকতে হচ্ছে। কতদিন পরে পরিস্থিতি স্বাভাবিক হবে, তারা স্বাভাবিক কর্মজীবনে ফিরবেন, তার কোনো নিশ্চয়তা নেই। এই সুযোগে তিনিও মাথা ন্যাড়া করে ফেলেছেন। এছাড়াও এই ভাইরাস থেকে যদি কিছুটা রেহাই পাওয়া যায় সেই বিশ্বাস থেকেও অনেকেই মাথা ন্যাড়া করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026