বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৬

দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১শ ছাড়িয়েছে

দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১শ ছাড়িয়েছে

শীর্ষবিন্দু নিউজ: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাারা গেছেন আরো ১০জন। এনিয়ে মৃতের সংখ্যা ১শ ছাড়িয়ে গেলো। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলাতানা।

মহাপরিচালক জানান, ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯২ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯শ ৪৮ জনে। এছাড়া  এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০১ জন। তিনি  আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে মোট ৮৫ জন সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026