রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮

যুক্তরাজ্যে মসজিদের কারপার্কে অস্থায়ী মর্গ স্থাপন

যুক্তরাজ্যে মসজিদের কারপার্কে অস্থায়ী মর্গ স্থাপন

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে মহামারী করোনাভাইসাসের এই ক্রান্তিকালে বার্মিংহাম স্মলহিথের একটি মসজিদের কার পার্ককে মর্গে পরিণত করা হয়েছে।

বার্মিংহামের গোল্ডেন হিলক রোডের সেন্ট্রাল জামে মসজিদ গামকুল শরিফের এই অস্থায়ী মর্গে সংরক্ষণ করা হচ্ছে কয়েক ডজন কফিন। এখানে প্রায় দেড়শ লাশ সংরক্ষণ করা যাবে। এই কার্যক্রম চালাতে স্বেচ্ছাসেবীদের মসজিদ কর্তৃপক্ষই অর্থায়ন করছে পুরোপুরি।

অ্যালাম রকের ইসলামী জানাজা পরিচালক জিয়াউল কুরআন জামেয়া মসজিদের সহযোগিতায় অস্থায়ী এই মর্গটি পরিচালনা করা হচ্ছে। হাসপাতাল বা বাড়ি থেকে নিহতদের পরিবার থেকে ফোন কল পাবার পর লাশ গ্রহণ করে মর্গে নেয়া হয়। তারপর মরদেহটির গোসল দিয়ে একটি কফিনে সংরক্ষণ করা হয়।

ইসলামী রীতিনীতি অনুযায়ী যত দ্রুত সম্ভব দাফন সম্পন্ন করা হয়। সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলতে জানাজার পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। এখন মসজিদের পরিবর্তে কবরস্থানে জানাজা করা হচ্ছে এবং প্রতিটি জানাজায় মাত্র ছয়জনের অংশগ্রহণের অনুমতি পাওয়া যাচ্ছে।

মর্গের পক্ষ থেকে জানানো হয়, স্বাভাবিক সময়ে তারা এখানে জানাজার আগে কেবল ছয়টি  মরদেহ রাখতেন। কিন্তু এখন সেটা ব্যাপকভাবে বেড়ে গেছে। কোভিড-১৯ এর পরে আমরা পাঁচটি ইন্ডাস্ট্রিয়াল ফ্রিজ ভাড়া নিয়েছি। যার প্রত্যেকটিতেই ২৫ থেকে ৩০টির মতো লাশ সংরক্ষণ করা যায়। এখন আমাদের প্রায় দেড়শ মরদেহ সংক্ষরণের ব্যবস্থা রয়েছে। মসজিদের নিজস্ব সম্পদ থেকে মর্গটি পরিচালনায় সম্পূর্ণ অর্থায়ন করা হচ্ছিল। পরে কমিউনিটির লোকজন পিপিইসহ অন্যান্য সরঞ্জামের জন্য অনুদান দিচ্ছেন।

প্রসঙ্গত: করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী স্থানীয়দের মধ্যে প্রতিদিনই চার-পাঁচটি করে লাশে দাফন ও শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে। কোভিড-১৯ এর কারণে মৃতের পরিমান বৃদ্ধি পাওয়ায় অস্থায়ী মর্গটি সকল ধর্মাবলম্বীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025