শীর্ষবিন্দু নিউজ, সিলেট: বাংলাদেশ বিমানের ‘বিশেষ ফ্লাইটে’ সিলেট ত্যাগ করেছেন ১৪৬ বৃটিশ নাগরিক। করোনা পরিস্থিতির আগে তারা সিলেটে এসে আটকা পড়েছিলেন।
অবশেষে গতকাল দুপুরে তারা বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে ঢাকা গিয়ে পৌছেন। মঙ্গলবার সকাল ৯টায় বিমানের (বিজি-৪০০৬) ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এরপর সাড়ে ১১ টার দিকে ১৪৬ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় বিমানটি। দুপুরের দিকে সেটি হযরত শাহজালাল (রহ.) আর্ন্তজাতিক বিমানবন্দরে গিয়ে পৌছে।
প্রসঙ্গত: বৃটিশ নাগরিকদের নিতে বিমানের আরও তিনটি ফ্লাইট চলতি মাসের ২৩, ২৫ ও ২৬ এপ্রিল পরিচালনা করা হবে।