শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৪

বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে গেছেন ২৬৯ যাত্রী

বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে গেছেন ২৬৯ যাত্রী

শীর্ষবিন্দু নিউজ, ঢাকা: মহামারি করোনা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে বাংলাদেশে আটকে পড়া যাত্রীদের মধ্যে ২৬৯ নাগরিককে ফিরিয়ে নিয়েছে যুক্তরাজ্য সরকার। সন্ধ্যায় ঢাকাস্থ বৃটিশ হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নাগরিকদের উদ্ধারে পাঠানো যুক্তরাজ্যের জাতীয় বিমান সংস্থা বৃটিশ এয়ারওয়েজের প্রথম স্পেশাল ফ্লাইটটি ৪টা ৫মিনিটে ঢাকা থেকে ছেড়ে গেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

সিভিল এভিয়েশনের বরাত দিয়ে সেগুনবাগিচা জানিয়েছে- পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত বৃটিশ হাই কমিশনার রবার্ট চ্যটার্টান ডিকসন, মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ দেখভালের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক আন্দালিব ইলিয়াস বৃটিশ নাগরিকদের বিমানবন্দরে বিদায় জানান।

এর আগে সিলেটে আটকে পড়া বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিকদের দুপুরে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে  ঢাকায় আনা হয়। দূতাবাসের আয়োজন বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটটি পরিচালিত হয়। দূতাবাস জানায়, বিমানের স্পেশাল ফ্লাইটে সিলেট থেকে ১৪৬ নাগরিক ঢাকায় আসেন।

প্রসঙ্গত: উল্লেখ্য, বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস প্রস্তাবিত শিডিউল মতে, ঢাকা থেকে বৃটিশ নাগরিকদের উদ্ধারে আরও ৩টি  ফ্লাইট পরিচালিত হবে। বরাবরের মত বৃটিশ এয়ারের স্পেশাল ফ্লাইটগুলো যথাক্রমে ২৩, ২৫ ও ২৬শে এপ্রিল দিনের শুরুতে ঢাকা পৌঁছাবে এবং সন্ধ্যার আগে ছেড়ে যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026