শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডন ডকল্যান্ডস, টাওয়ার হ্যামলেটস ভিত্তিক সমাজ সেবামূলক সংগঠন ‘আইল্যান্ড নেটওয়ার্ক’ গড়ে ওঠে। যাদের মূল লক্ষ্য- পরস্পরকে সাহায্য-সহযোগিতা করা। বিশেষ করে বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে এলাকার পেনশনভোগী মানুষ, অসুস্থ-বয়োবৃদ্ধ ও দরিদ্র বাসিন্দাদের সহায়তা প্রদান।
বর্তমান সময়ে মহামারি করোনাভাইরাস মেকাবেলায় মিলওয়াল এলাকার (লন্ডন ডকল্যান্ডস) স্থানীয় মসজিদ এবং কমিউনিটি সেন্টারের সহায়তায় স্বেচ্ছাসেবীরা স্থানীয় পেনশনভোগী, অসুস্থ ও দরিদ্র বাসিন্দাদের লকডাউন শুরু হওয়ার পরে প্রথম থেকে সহায়তা করে আসছেন।
গত ৫ সপ্তাহ ধরে এসব স্বেচ্ছাসেবীরা তাদের এই মহতি কাজের সাথে সক্রিয় রয়েছেন এবং এখন পর্যন্ত ‘আইল্যান্ড নেটওয়ার্ক’ প্রায় ১১০ জন বাসিন্দাকে ৩২০ ফুড প্যাক এবং ৬৯৫ হট খাবার বিতরণ করেছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক মাফিজুর রব বলেন, মুসলিমদের মধ্যে বিশেষভাবে যুবকদের সম্পর্কে প্রচুর ভ্রান্ত ধারণা রয়েছে, কিন্তু মুসলমানরা শান্তিকামী মানুষ। যার প্রমাণ হিসেবে, বর্তমান সময়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তারা নিজ এলাকার অক্ষম মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন।
অর্থায়ণের সহাতায় ওয়ান হাউজিং ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপ এবং স্পনসরকৃত সকল মসজিদ; ওয়েস্টফেরি কমিউনিটি মসজিদ (ডব্লুসিও), আল আকসা মসজিদ (ডকল্যান্ডস), মিলওয়াল কমিউনিটি অ্যাসোসিয়েশন, দাওয়াতুল ইসলাম ডকল্যান্ডস শাখা, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (পপলার এবং ডকল্যান্ডস মুসলিম কমিউনিটি), ডকল্যান্ড কমিউনিটি অর্গানাইজেশন (ডিসিও) এবং তাদের কমিটির সদস্য যারা এই মহৎ কাজে নিরলসভাবে পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানান সংগঠনটির চেয়ারর্পাসন মোঃ মাইয়ুম মিয়া।