মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৭

টানা ৬০ ঘন্টার হরতালে ব্যাপক নাশকতা দেশজুড়ে

টানা ৬০ ঘন্টার হরতালে ব্যাপক নাশকতা দেশজুড়ে

শীর্ষবিন্দু নিউজ: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার সকাল থেকে ১৮ দলীয় জোটের ডাকে ৬০ ঘণ্টার এই হরতাল শুরু হয়েছে। সারাদেশ জুড়ে ব্যাপক নাশকতারি খবর আসছে। এরই মধ্যে দুই নেত্রী‘র ফোনালাপ দমাতে পারেনি এই হরতাল নাশকতা। দেশের বিভিন্ন স্থানের সহিংসতার খবর তুলে ধরা হলো:

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের তিনদিনের হরতালের প্রথম দিনে গাজীপুরে আওয়ামী লীগের স্থানীয় একটি কার্যালয়ে এবং দুটি গাড়িতে আগুন দিয়েছে এবং ভাংচুর চালেয়েছে হরতাল সমর্থকরা। রোববার ভোর ৬টার দিকে শ্রীপুর উপজেলার বরমী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়া হয় বলে জানা যায়। এঘটনাসহ জেলার বিভিন্ন এলাকায় ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় স্থানীয় জামায়াতের এক নেতাসহ আটজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, রোববার ভোরে বিএনপি-জামায়াত কর্মীরা অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয়। পরে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ভেতরের চেয়ার-টেবিল ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির মোবারক হোসেন মোল্লাকে আটক করা হয়েছে।

এদিকে টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতবোমা বিস্ফোরণ ও সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে চার হরতাল সমর্থককে কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক ও গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিট্রেট আনম বদরুদ্দোজা। তিনি জানান, সকালে টঙ্গী কলেজ গেইট এলাকা থেকে ওই চারজনকে আটক করা হয়। এরা হলেন মনির হোসেন (৫০), মোতালেব মিয়া (৫০), চান মিয়া (৫০) ও সজীব (১৮)। তারা সবাই টঙ্গী এলাকার বাসিন্দা। এদের সবাইকে নানা মেয়াদে কারদণ্ড দেয়া হয়েছে।

রোববার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুর সদরের চান্দনা-চৌরাস্তা এলাকায় হরতালের সমর্থনে মেয়র এমএ মান্নানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলে স্থানীয় বিএনপি নেতা আহমদ আলী রুশদী, প্রকৌশলী মমতাজ উদ্দিন, যুবদল নেতা অ্যাডভোকেট এমদাদ খান, সুরুজ আহমেদ, মো. শহীদুল্লাহ মনিরুজ্জামান মনি অংশ নেন।

সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে হরতালবিরোধী একটি মিছিল বের হয়। এতে টঙ্গী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রজব আলী, শ্রমিক লীগ নেতা মো. গিয়াস উদ্দিন, গাজীপুর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মতিউর রহমান মতি, জাহিদ আল মামুন, মোস্তাফিজুর রহামান টিটু ও আব্দুল আলীম অংশ নেন। এছাড়া রোববার সকাল ১১টার দিকে সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় হরতালবিরোধী একটি মিছিল বের হয়।

ফরিদপুরের নগরকান্দা সদরে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নগরকান্দা থানার ওসি আবদুল করিম জানান, রোববার সকাল ৮টার দিকে উপজেলা সদরের মিনার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ শেখ (২২) ওই গ্রামেরই রাজু শেখের ছেলে। স্থানীয়রা জানান, মারুফ একজন যুবদলকর্মী। এ ঘটনায় পুলিশের এসআই খলিলসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে ফাতেমা ও বদুল নামের দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে মারুফ শেখ আহত হন। সেখান থেকে তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুনীল চক্রবর্তী জানান, হাসপাতালে আনার আগেই মারুফের মৃত্যু হয়।

পাবনার ঈশ্বরদীতে হরতালের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় আরেকজনকে রাজশাহীতে পাঠানো হয়েছে। নিহত জুলহাস উদ্দিন মুন্না (২৮) উপজেলা জামায়াতের কর্মী বলে স্থানীয় নেতারা দাবি করেছেন।

জানা যায়, রোববার বেলা ১২টার দিকে উপজেলার মুলাডুলি বাজারে বিএনপি নেতৃত্বাধীন ১৮ জোটের হরতালের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ সময় উপজেলা শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনও গুলিবিদ্ধ হন এবং আরো অন্তত ঙ৫ জন আহত হন বরে ঈশ্বরদী থানার ওসি ধীমান কুমার দাস জানান।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026