শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৮

যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৌলভীবাজার ও হবিগঞ্জের দুই বিশিষ্ট ব্যক্তির মৃত্যু

যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৌলভীবাজার ও হবিগঞ্জের দুই বিশিষ্ট ব্যক্তির মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন, যুক্তরাজ্য: ভয়াবহ করোনাভাইরাস যুক্তরাজ্যে কেড়ে নিয়েছে সিলেট বিভাগের বিশিষ্ট দুই ব্যক্তির প্রাণ। তাদের মধ্যে একজন মৌলভীবাজার ও অপরজন হবিগঞ্জের।

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের কারণে বৃটেনে  বাংলাদেশি লাশের সারি বেড়ে্ই চলছে। দিন যত গড়াচ্ছে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জনের মৃত্যুর সংবাদ আসছে। আরো দুই বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

জানা গেছে, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ইটাউড়ি গ্রামের সৈয়দ সরোয়ার হুসেন রানা (৪৪) যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি সে দেশের লুটন শহরে বসবাস করতেন এবং গেইটউইক বিমানবন্দরে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

সরোয়ার হুসেন গত ১৮ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

অপরদিকে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আশকান্দি ইউনিয়নের সদরাবাদ পিটুয়া গ্রামের আব্দুল হক চৌধুরী যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান। তিনি বার্মিংহাম শহরের বসবাস করতেন। তিনি বাংলাদেশ শিক্ষাবোর্ডের সাবেক কন্ট্রোলার। আব্দুল হক গত ১৪ এপ্রিল স্থানীয় একটি হাসপাতালে করোনায় আক্রান্ত অবস্থায় মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত: অনেক বাংলাদেশির মৃত্যুর সংবাদ পেলেও কোন নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে না। অনেকে মৃত্যুর বিষয়টি স্বীকার করলেও করোনায় মারা যাওয়ার বিষয়টি স্বীকার করতে চাচ্ছেন না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026