রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫

ইউরোপে করোনায় কপাল খুলছে অবৈধ অভিবাসীদের?

ইউরোপে করোনায় কপাল খুলছে অবৈধ অভিবাসীদের?

শীর্ষবিন্দু নিউজ: বিশ্বজুড়ে চলছে মহামারি করোনাভাইরাস রোধে কঠোরতা। একটি দু্:সময় অতিক্রম করছে ইউরোপ।

এক পরিসংখ্যান অনুযায়ী প্রায় পাচঁ মিলিয়ন অনিয়মিত অভিবাসী বসবাস করেন ইউরোপে। ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত এক লাখেরও বেশি বাংলাদেশি ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশ করেছেন৷ এই বাংলাদেশিদের ফিরিয়ে না নিলে ভিসা বন্ধের হুমকিও দিয়েছিল ইউরোপ৷

যেখানে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন অভিবাসন বন্ধের আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন; সে সময়ে ইউরোপের কয়েকটি দেশ অভিবাসীদের স্বাগত জানাচ্ছে। উৎপাদনশীল কৃষি খাতের চাকা সচল রাখতে যে জনশক্তি প্রয়োজন তার চাহিদা মেটাতে এ সিদ্ধান্ত ইউরোপের।

করোনায় (কোভিড-১৯) কৃষি খাতেও ব্যাপক ধস নেমেছে। তাই ক্ষতি পুষিয়ে নিতে অনিয়মিত হয়ে পড়া অভিবাসীদের বৈধতার সুযোগ দিয়ে কাজে লাগাতে চান বিভিন্ন দেশের সরকার প্রধানরা।

অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়ে আমরা তাঁদের উপকার করব না, বরং ইতালির জনগণের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে চাই। দেশটির ক্ষমতাসীন জোট সরকারের শরিক দল ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতা মার্কো মিন্নিতি গণমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

ইতালির পার্লামেন্টে এক আলোচনায় কৃষিমন্ত্রী তেরেসা বেলানোভা বলেন, করোনার প্রভাবে ইতালির কৃষি খাতে ব্যাপক ধস নেমেছে। এ অবস্থায় দেশটির কৃষি খাতকে উন্নত করার জন্য অনেক জনশক্তি প্রয়োজন।

এ ছাড়া করোনার কারণে এ মুহুর্তে অন্য দেশ থেকেও জনশক্তি আমদানি করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে কৃষি খাতে কর্মী নিয়োগ না হলে ভবিষ্যতে খাবারের সংকটে পড়তে পারে ইতালি। তেরেসা বেলানোভা পার্লামেন্টে আরও জানান, এ মুহুর্তে ইতালিতে লাখ ৬ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন। এরমধ্যে বাংলাদেশি অন্ততপক্ষে ৫০ হাজার। আর বেশিরভাগই কম বেতনে কাজ করেন।

তবে ইতালিতে নতুন চুক্তি অনুযায়ী বিদেশি কর্মীকে নিয়োগ দেয়া হবে এক বছরের চুক্তিতে। কাজ না করলে চুক্তি নবায়ন হবে না। প্রবাসীদের অনিয়মিতরা বৈধ হলে ইতালি সরকার দুইদিক থেকে লাভবান হবে। ট্যাক্স আদায়ের পাশাপাশি কৃষি খাত সচল রাখতে তাদেরকে কাজে লাগানো যাবে। এতে অবৈধরা হয়রানীমুক্তও থাকবেন।

অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ পর্তুগাল।  করোনা মহামারী চলাকালী নিয়মিত-অনিয়মিত অভিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করেছে পর্তুগীজ সরকার।

ঘোষণায় বলা হয়েছে ১৮ মার্চের আগে যারা দেশটিতে বৈধ পথে প্রবেশ করেছেন এবং রিপোর্ট করেছেন তারাই এ সুবিধা পাবেন। তাছাড়া যাদের হাতে থাকা ডকুমেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে, বা হতে যাচ্ছে তাদের মেয়াদ  স্বয়ংক্রিয়ভাবে ৩০ জুন পর্যন্ত বেড়ে যাচ্ছে। এ ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিরা চাইলে পর্তুগালে এসে বৈধতা নিতে পারেন।

ইমিগ্রেশন আইন অনুযায়ী, কেউ যদি বৈধভাবে প্রবেশ করেন এবং কমপক্ষে ছয় মাস পর্তুগালে অবস্থান করে সরকার নির্ধারিত ট্যাক্স পরিশোধ করেন তাহলে সেখানকার রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি পর্তুগালের বাংলাদেশ দূতাবাস থেকে নতুন পাসপোর্ট নিয়েও পর্তুগালের অভিবাসী হওয়ার জন্য আবেদন করার সুযোগ রয়েছে।

এই ক্ষেত্রে সময় একটু বেশি লাগে। আর ছয় বছর রেসিডেন্স পারমিট নিয়ে বসবাস করলে এবং কোন অপরাধে জড়িত থাকার প্রমাণ না থাকলে পর্তুগিজ নাগরিকত্ব পেতে পারেন।

এদিকে, ১০৪ জন সংসদ সদস্য অনিয়মিত অভিবাসীদের করোনা মহামারী থাকাকালীন সময়ের নিয়মিত করার জন্য ফরাসি প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপকে এক চিঠিতে অনুরোধ করেছিলেন। বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের ৫ লাখ অনিয়মিত অভিবাসী রয়েছে ফ্রান্সে। তারা এ খবরে আশান্বিত হয়েছিলেন। তবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার সম্প্রতি দেয়া ভাষণে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেয়ায় অনিয়মিত অভিবাসীরা অনেকটা আশাহত হয়েছেন।

আর উৎপাদনশীল কৃষি খাত সচল রাখার জন্য লাখো কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে ফরাসি সরকার। এই সময়ে যাদের কাজে নেই অর্থাৎ বেকার তাদেরকে সরাসবি কৃষি কাজের জন্য যোগাযোগ করতে বলা হয়েছিল। ইতিমধ্যে দুই লাখের বেশি আবেদন জমা পড়েছে। তাই কৃষি খাতে অনিয়মিতদের নিয়মিত হওয়ার সুযোগ কম। তবুও বাংলাদেশ ও ভারতসহ এশিয়ানরা আশাবাদী!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026