সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

মধ্যপ্রাচ্যে, ইউরোপ ও আমেরিকায় শুক্রবার পবিত্র মাহে রমজান শুরু

মধ্যপ্রাচ্যে, ইউরোপ ও আমেরিকায় শুক্রবার পবিত্র মাহে রমজান শুরু

শীর্ষবিন্দু নিউজ: আগামীকাল শুক্রবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে, ইউরোপ ও আমেরিকায় শুরু হবে পবিত্র মাহে রমজান। করোনাভাইরাসের কারণে মুসল্লিরা এবার ঘরে তারাবিহ নামাজ পড়বেন।

গত বছরও রোজা ছিল ভিন্ন আমেজে। মুসল্লিদের পদচারণায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে অধিক সওয়াবের আশায় রমজানকে ঘিরে পবিত্র নগরী মক্কা-মদিনায় বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২০০টি দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান জমায়েত হতেন। এতেকাফে বসতেন হাজারো মুসল্লি। ইফতার বিতরণ করা হতো বড় বড় মসজিদগুলোতে।

কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে এবারে এক ভিন্ন আমেজে শুরু হচ্ছে পবিত্র কোরআন শরিফ নাজিলের এই মাসটি। এরই মধ্যে মসজিদে নববি এবং মসজিদুল হারামে এতেকাফ নিষিদ্ধ করা হয়েছে।

এই প্রথম এ দুটি মসজিদে তারাবিহ নামাজ সীমিত পরিসরে ১০ রাকাত করে আদায় করা হবে। বিগত বছরগুলোতে এখানকার মসজিদগুলোতে খতমে তারাবিহ পড়ানো হতো। লাইলাতুল কদদের মধ্যেই খতমে তারাবিহ আদায় করতেন ইমামরা। তবে সবাইকে এবার পড়তে হবে নিজ নিজ ঘরে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026