রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০৬

১৫০০ কোটি টাকা ঋণ চায় বিমান বাংলাদেশ

১৫০০ কোটি টাকা ঋণ চায় বিমান বাংলাদেশ

শীর্ষবিন্দু নিউজ, ঢাকা: বৈশ্বিক করোনাভাইরাস মহামারির মাঝে নিজেদের কার্যক্রম সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ চেয়ে আবেদন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোকাব্বির হোসেন বৃহস্পতিবার বলেন, বিমানের জন্য চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) হিসেবে এ অর্থ ঋণ চেয়ে তারা আবেদন করেছেন।

তিনি জানান, ঋণ বিতরণ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সার্কোলার জারির পরের দিন তারা আবেদনটি করেন। বিমানের এমডি বলেন, আমার সোনালী ব্যাংকের মাধ্যমে আবেদন করেছি। এটি ব্যাংকের হেড অফিসে করা হয়েছে। আবেদনটি সোনালী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে যাবে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত: কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বের অধিকাংশ এয়ারলাইন্সই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু দেশে নয় বিদেশি অনেক এয়ারলাইন্সও অনেক ক্ষতির সম্মুখিন হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026