নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২৪শে এপ্রিল শুক্রবার মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সরকারি কলেজের সাবেক জিএস নবীনগর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সামাজিক, দানশীল ও রাজনৈতিক ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী আহমেদ হাসান এর অর্থায়নে ৫০০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ানেরে সভাপতিত্বে অনুষ্টানে প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ আহমেদ হাসানের এই মহতি কাজের জন্য ভুয়ষী প্রসংশা করেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্টানেরর উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক জনাব বেগম নাজিয়া শিরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দেব, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো, কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর ররহমান টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।