সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৯

প্রবাসীদের উদ্যোগে গোলাপগঞ্জের হিলালপুরে মধ্যবিত্ত ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রবাসীদের উদ্যোগে গোলাপগঞ্জের হিলালপুরে মধ্যবিত্ত ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গত ২১ এপ্রিল মঙ্গলবার লক ডাউন, করোনা মহামারীর এই চরম দুঃসময়ে ও পবিত্র রমজান মাস উপলক্ষে গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নে হিলালপুর গ্রাম ও আশপাশের পাড়ায় প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় ও হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘ এর আয়োজনে মধ্যবিত্ত, নিম্ন আয়, গরীব প্রতিবন্দি ও অসহায়দের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সারাজীবনই নিম্নআয়ের মানুষেরা যে কাউকে সহযোগিতার জন্য বলতে পারে। কিন্তু মধ্যবিত্ত পরিবার কাউকে বলতে পারে না। নিরবে তাদের কষ্ট সহ্য করতে হয় সারা জীবন। করোনা মহামারীর এই চরম দুঃসময়ে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্টে আছে বাংলাদেশের মধ্যবিত্তরা।

এই মধ্যবিত্তরা কারো কাছে সাহায্যও চাইতে পারেনা। কেননা মধ্যবিত্তের একমাত্র সম্পদই হলো আত্মসম্মান বোধ। শুধুমাত্র আত্মসম্মানবোধের কারণেই মধ্যবিত্তরা সারাটা জীবন সেক্রিফাইজ করে থাকে। আর খুব নীরবে এক করুণ কষ্ট চেপে যায়। হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘ লক ডাউন, করোনা মহামারীর এই চরম দুঃসময়ে এই মধ্যবিত্তের পরিবার গুলো খুঁজে বের করে নীরব গোপনে তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ ও অন্যান্য সাহায্যে এগিয়ে আসে।

হিলালপুরের প্রবাসীদের সার্বিক তত্বাবদানে গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাছাইকৃত মধ্যবিত্ত পরিবার, গরিব প্রতিবন্দী, অসহায় ও দুস্থ প্রায় ১৬০ টি পরিবারের মধ্যে প্রায় এক মাসের বেশি দিনের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘ এর সভাপতি তরুণ সমাজ সেবক সাকের ইসলাম বলেছেন, মাহে রমজান আমাদের দুঃখীজনের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় এবং সহমর্মী ও সহযোগী হতে শিখায়। সবসময় আমাদের হিলালপুর আবাসিক এলাকার প্রবাসীরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও অসহায় দরিদ্রদের সাহায্য সহযোগিতায় অনন্য অবদান রাখছেন। আজ তার জ্বলন্ত প্রমান আমাদের প্রবাসীরা।

তারা সুদূর ইউরোপ, আমেরিকা ও মধপ্রাচ্য থেকে মাতৃভূমির টানেই গরিব প্রতিবন্দী, অসহায় ও দুস্থ প্রায় ১৬০ টি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করছেন। প্রবাসীরা দেশে এসে সবসময় সেবামূলক কাজ করে আসছেন। তাই হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘ এর পক্ষ থেকে সকল প্রবাসীদের এই মহৎ উদ্যোগের জন্য এবং ক্লাবের সকল সদসদের অক্লান্ত পরিশ্রমের জন্য অনেক ধন্যবাদ ও অভিনন্দন। মহান রাব্বুল আলামিন সকলের দান ও পরিশ্রমকে কবুল করুন আর এর বিনিময়ে দুনিয়া ও আখেরাতে সকলের কল্যাণ কামনা করুন।

-সংবাদ বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026