শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২১

সোমবার থেকে কাজে ফিরছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সোমবার থেকে কাজে ফিরছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: আগামীকাল সোমবার থেকে পুরোদমে কাজে ফিরবেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাউনিং স্ট্রিটে নিজের কার্যালয়ে গিয়ে কাজ করবেন তিনি। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার অবস্থা গুরুতর হলে চলতি মাসের শুরুর দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রেও ছিলেন তিনি। তবে অল্প কয়েকদিন চিকিৎসার পর মাসের দ্বিতীয় সপ্তাহেই নিজ বাড়িতে ফিরে গেছেন এই বৃটিশ প্রধানমন্ত্রী।

ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা বলেছেন, কাজে যাওয়ার জন্য মুখিয়ে আছেন জনসন। সোমবারই তিনি ডাউনিং স্ট্রিটে ফিরবেন। জনসনের অসুস্থতা ভাইরাসটি মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছিল।

প্রসঙ্গত: ১২ই এপ্রিল হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। তার অবর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে সকল দায়িত্ব পালন করেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026