শীর্ষবিন্দু নিউজ, ঢাকা: বিশেষ চতুর্থবারের ফ্লাইটে ঢাকা ছাড়লেন ১৬৮ জন ব্রিটিশ নাগরিক। রবিবার (২৬ এপ্রিল) একটি বিশেষ ফ্লাইটে করে ব্রিটিশ নাগরিকরা নিজ দেশ ফিরে গেছেন বলে জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান।
তিনি বলেন, রবিবার বিকাল ৩টা ১৮ মিনিটে ১৬৮ জন ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিজ দেশে ফিরে গেছেন। আর বিকাল ৫টা ৪০ মিনিটে গালফ এয়ারের একটি ফ্লাইটে ১৩৮ জন বাংলাদেশি বাহরাইন থেকে ঢাকায় এসেছেন।
বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, বাহরাইন থেকে আসা বাংলাদেশিদের মধ্যে কারও করোনার উপসর্গ পাওয়া যায়নি। তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।