শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৮

ফুলবাড়ী ইউনিয়ন ও দক্ষিণ সুরমায় দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফুলবাড়ী ইউনিয়ন ও দক্ষিণ সুরমায় দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

২৭ এপ্রিল সোমবার লক ডাউন, করোনা মহামারীর এই চরম দুঃসময়ে ও পবিত্র রমজান মাস উপলক্ষে গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের প্রায় সব কয়টি ওয়ার্ডে এবং দক্ষিণ সুরমার কয়েকটি ওয়ার্ডে “আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, রেজিয়া-রহিম মেমোরিয়াল ট্রাস্ট ও অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট এর উপদেষ্টাদের যৌথ উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় এবং অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট এর আয়োজনে গরীব, প্রতিবন্দী ও অসহায়দের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এই মহতী আয়োজনকে স্বাগত জানিয়ে অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট এর সভাপতি ও হিলালপুর আবিয়া খানম ব্রিলিয়ান্স কেয়ার এর প্রিন্সিপাল এইচ এম কাবিল আহমদ ইমন অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট এর সকল সদস্যদের ও এই মহতী কাজের পৃষ্ঠপোষকদের স্বাগতম ও অভিনন্দন জানান।

বিশেষ করে আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে এর সহ সভাপতি মোঃ দিলওয়ার হোসেন এবং রেজিয়া-রহিম মেমোরিয়াল ট্রাস্ট এর কর্মকর্তা ও অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট এর উপদেষ্টাদের সার্বিক তত্বাবদানের জন্য অভিনন্দন জানান। তিনি আরো বলেন- তাদের সার্বিক সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার তিন নং ফুলবাড়ী ইউনিয়নে নয়টি ওয়ার্ডের এবং দক্ষিণ সুরমার কয়েকটি ওয়ার্ডের বাছাইকৃত গরিব প্রতিবন্দী, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা সম্ভব হয়েছে।

মাহে রমজান আমাদের দুঃখীজনের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় এবং সহমর্মী ও সহযোগী হতে শিখায়। সত্যিকার সিয়াম সাধনার মাধ্যমে সমাজ থেকে সব অন্যায়, অনাচার, ব্যভিচার ও সন্ত্রাস দূরীভূত হয়। গোটা ব্যক্তি জীবনে নিরাপদ ও নির্বিঘ্নে জীবনযাপনের নিশ্চয়তা লাভ করা যায়।

পবিত্র রমজান মাস উপলক্ষে গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন এবং দক্ষিণ সুরমার গরীব ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের সময় তিনি আরো বলেন- প্রবাসীরা সবসময় দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। প্রতিবছর প্রবাসী নেতা মোঃ দিলওয়ার হোসেন ও রেজিয়া-রহিম মেমোরিয়াল ট্রাস্ট এর কর্মকর্তারা সুদূর লন্ডন প্রবাস থেকে মাতৃভূমির টানেই গরিব প্রতিবন্দী, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করছেন এবং সবসময় তাদের পাশে থাকেন।

অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট এর পক্ষ থেকে সকল প্রবাসীদের এই মহৎ উদ্যোগের জন্য এবং অগ্রদূতের সকল সদসদের অক্লান্ত পরিশ্রমের জন্য অনেক ধন্যবাদ ও অভিনন্দন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলের দান ও পরিশ্রম কে কবুল করুক এবং এর বিনিময়ে দুনিয়া ও সখেরাতে সকলের কল্যাণ কামনা করি l

-সংবাদ বিজ্ঞপ্তি

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026