সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৬

চলে গেলেন বাংলাদেশের দীর্ঘতম মানুষ জিন্নাত আলী

চলে গেলেন বাংলাদেশের দীর্ঘতম মানুষ জিন্নাত আলী

শীর্ষবিন্দু নিউজ: উচ্চতায় দেশের সবচেয়ে দীর্ঘ মানব ছিলেন জিন্নাত আলী। তার  উচ্চতা ছিলো ৮ ফুট ৬ ইঞ্চি। আনুপাতিক হারে তার ওজনও ছিল অনেক বেশি। সাধারণত একজন মানুষ মারা গেলে ৪ জনে খাটিয়া কবরে নিয়ে যান।

কিন্তু লম্বা মানুষ জিন্নাত আলীর বেলায় তা হয়নি। লম্বা আর ওজনে বেশি হওয়ায় অন্তত ৮ জন মানুষকে তার মরদেহ বহন করতে হয়েছে। এভাবেই তার জানাজা ও কবর দেয়া হয়।

এই জানাজায় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনিও জিন্নাত আলীর মরদেহ নিজের কাঁধে বহন করেছেন।

দেশের সবচেয়ে দীর্ঘ মানব কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জিন্নাত আলীর নামাজে জানাজা শেষ হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে রামুর গর্জনিয়ার গ্রামের বাড়ি থোয়াইংগাকাটা বড় কবরস্থান মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ওই করবস্থানেই তাকে দাফন করা হয়। যদিও এই লম্বা মানুষের জানাজায় প্রাণঘাতী করোনার কারণে বেশি মানুষের সমাগম হতে দেয়নি প্রশাসন।

এদিকে জিন্নাত আলীর পিতা আমির হামজা জানান, তাদের স্থায়ী নিবাস রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিলে। গত ২ মাস ধরে নিজবাড়িতে অসুস্থ ছিল জিন্নাত আলী। অবস্থা গুরুতর হলে তাকে গত ২১ এপ্রিল প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আরো অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান তাকে। চমেক হাসপাতালে ভর্তির পর অবস্থা সংকটাপন্ন হলে তাকে নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়।

নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নোমান খালেদ চৌধুরী বরাত দিয়ে জিন্নাত আলী পিতা আমির হামজা বলেন, জিন্নাতের মস্তিষ্কে একটা বড় টিউমার রয়েছে। সোমবার বাদ এশা সে মুর্মুষ হয়ে পড়েন। পরে মঙ্গলবার ভোরে জিন্নাত মারা যান।

জিন্নাতের পিতা আক্ষেপ করে বলেন, গরীব পরিবারে জন্ম নেয়ায় অনেক কাজ সে করতে পারেনি। যেমন জিন্নাতের বিয়ে হয়নি। অনেক চেষ্টা করেও বিফল হয়েছি, মেয়ে খুঁজে পায়নি বলে। এছাড়া তার সঠিক পরিচর্যাও পরিবারিকভাবে নিতে পারেনি। কিন্তু দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি কমল, জেলা প্রশাসক ও রামু উপজেলা নির্বাহী অফিসার তাদের অনেক সহায়তা করেছেন। মালামালসহ দোকান দিয়েছেন।

জিন্নাতের বড়ভাই মো: ইলিয়াছ বলেন, গত ২১ এপ্রিল বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় থেকে জিন্নাত কথা বলতে পারেনি কারো সাথে। শেষ পর্যন্ত সেভাবেই মারা যান।

এদিকে দেশের চলমান করোনা ভাইরাসের কারণে পুরো কক্সবাজার জেলা লকডাউন থাকায় এই এলাকাতে মানুষ ঢুকতে দেয়া হয়নি। গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির কারণে জানাজায় বেশি মানুষ সম্পৃক্ত হতে পারেননি।

গর্জনিয়া বড়বিল এলাকার তার নিজ বাড়িতে জানাজার জন্য একটি বাঁশের খাটিয়া নিয়ে তার মৃতদেহ কাঁধে নিয়ে আসেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। ওই সময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, স্থানীয় চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা জিন্নাত আলীর জানাজায় অংশ নেন।

দেশের সবচেয়ে এই লম্বা মানুষ জিন্নাত আলী মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে জিন্নাতের পরিবারে রয়েছে মা-বাবা, দুই ভাই ও এক বোন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026