শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৩

আরো ৪ করোনা রোগী শনাক্ত হবিগঞ্জে

আরো ৪ করোনা রোগী শনাক্ত হবিগঞ্জে

শীর্ষবিন্দু নিউজ, হবিগঞ্জ: সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনা টেস্ট পরীক্ষায় আরো ৪ রোগী শনাক্ত হয়েছেন। করোনা আক্রান্ত সবার বাড়ি হবিগঞ্জ জেলায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে হবিগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ জন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- মঙ্গলবার ওসমানীর ল্যাবে ৮০ জনের করোনা টেস্ট করা হয়। এর মধ্যে ৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। তাদের সবার বাড়ি হবিগঞ্জে।

প্রসঙ্গত: সোমবারই সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ তে পৌছে। এই চার জন মিলে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হলেন ১০৪ জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026