শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে বৃটেনের ইষ্ট হ্যান্ডস

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে বৃটেনের ইষ্ট হ্যান্ডস

নিউজ ডেস্ক: সিলেটে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার মান ও প্রসার ঘটানোর লক্ষ্যে নিয়ে কাজ করে বেসরকারি সংস্থা গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন। এখানে আছে আবাসিক ব্যবস্থা। গরিব অসহায় পরিবারের শিশুরা এখানে থেকে লেখাপড়া করছে। বর্তমানে করোনার কারনে আবাসিকে থাকা শিশুরা অসহায় হয়ে পড়েছে।

এই দুর্দিনে তাদের পাশে দাড়িয়েছে বৃটেনের ইস্ট হ্যান্ডস নামে একটি দাতব্য সংস্থা। সংগঠনের পক্ষ থেকে পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু খাদ্য সামগ্রীগুলো ফাউন্ডেশনের কাছে তুলে দেন। এ সময় ফাউন্ডেশনের কমকর্তারা উপস্থিত ছিলেন।

ইষ্ট হ্যান্ডস এর চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, ইষ্ট হ্যান্ডস শুরু করার পর এটি দ্বিতীয় প্রজেক্ট। আলহামদুলিল্লাহ কোন ধরনের প্রচার প্রচারনা ছাড়া শুধু মাত্র ঘনিষ্ট বন্ধুদের সহায়তায় আমরা এ বছর বাংলাদেশের ৩০০ পরিবারকে পুরো এক মাসের খাবার তুলে দিয়েছি যাতে প্রায় ১৮০০ মানুষ উপকৃত হয়েছেন। এছাড়া আফ্রিকাতে আমরা ১০০ মানুষকে ১ মাসের খাবার ব্যবস্থা করেছি। এজন্য সকল ডোনারকে ধন্যবাদ জানাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026