রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:২০

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে বাণিজ্যিক ভাড়াটেদের ভাড়া স্থগিতকরণ

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে বাণিজ্যিক ভাড়াটেদের ভাড়া স্থগিতকরণ

কাউন্সিলের কমার্শিয়াল বা বাণিজ্যিক ভাড়াটেদের জন্য রেন্ট ডিফেরেল স্কিম বা ভাড়া স্থগিত রাখার নতুন একিট উদ্যোগ নেয়া হয়েছে।

কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটা আমরা স্বীকার করি যে, ব্যবসাগুলো বর্তমানে একটি অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে  এবং ল্যান্ডলর্ড হিসেবে এক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা দিতে চাই।

আশা করা যায় যে, এই স্কীম বা প্রকল্পটি ব্যবসাগুলিকে তাদের নগদ অর্থ প্রবাহ পরিচালনা করতে সাহায্য করবে, বর্তমানের সময়ের চাপ কিছুটা কমাবে এবং স্টাফ ও সাপ্লায়ারদের পেমেন্ট দেয়া এবং পরিচালনা ব্যয় মিটিয়ে যাওয়ার মতো তাৎক্ষণিক আর্থিক প্রতিশ্রুতিগুলো রক্ষা করাটাতাদের জন্য সহজ হবে।

এই প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরে আমরা আমাদের সকল ভাড়াটেকে লিখিতভাবে অবহিত করেছি এবং সকল তথ্য অনলাইনেও পাওয়া যাচ্ছে। কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য ব্যবসায়িদের প্রতি অনুরোধ করা হয়েছে।

– সংবাদ বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026