বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৭

লন্ডনে পুলিশের মুখে থুতু দেয়া মাদকাসক্ত ভারতীয় বংশোদ্ভূতের কারাদণ্ড

লন্ডনে পুলিশের মুখে থুতু দেয়া মাদকাসক্ত ভারতীয় বংশোদ্ভূতের কারাদণ্ড

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: নিজেকে কোভিড-১৯ আক্রান্ত দাবি করে পুলিশের মুখে থুতু দেয়া ভারতীয় বংশোদ্ভূত এক যুবককে আট মাসের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ লন্ডনের একটি আদালতে। খবর এনডিটিভি।

দণ্ডপ্রাপ্ত ওই যুবক দক্ষিণ লন্ডনের ক্রয়ডনের বাসিন্দা। নাম করণ সিংহ। ক্রয়ডনের ক্রাউন কোর্টে শুনানির পর পুলিশের ওপর হামলা, অশালীন আচরণ ও নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার মতো একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এর আগে, দক্ষিণ লন্ডনের এক থানায় তাকে নিয়ে যাওয়া হলে জিজ্ঞাসাবাদের সময় কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন করণ। কোনোভাবেই তিনি লকআপে থাকতে চাচ্ছিলেন না। এ সময় একজনের মুখে থুতু দিয়ে বলেন যে, তিনি করোনা পজিটিভ।

জানা গেছে, গত ১৪ মার্চ এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন করণ। ক্রয়ডনে একটি গাড়ির মধ্যে করণকে বসে থাকতে দেখে ওই পুলিশ কর্মকর্তা তার কাছে লাইসেন্স দেখতে চান। করণের লাইসেন্স বাতিল হয়েছে। কিন্তু সে কথা চেপে গিয়ে সে বলে যে তার লাইসেন্স ফিরে পেয়েছে।

এ সময় গাড়ির ভেতর ও করণের শরীর থেকে গাঁজার গন্ধ পান ওই কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ করলে করণ জানান, তিনি গাঁজা খাচ্ছিলেন। এর পরই মাদকদ্রব্য রাখার অপরাধে তাকে গ্রেফতার করে পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026