বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫

ইউটিউবে ফরমায়েশি গান

ইউটিউবে ফরমায়েশি গান

বিনোদন ডেস্ক: কমার্শিয়াল মিউজিক স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই ডটকমের মতো পেইড ভার্সনের মিউজিক সার্ভিস চালু করতে যাচ্ছে ইন্টারনেট জায়ান্ট গুগলের মালিকানাধীন অনলাইনে ভিডিও শেয়ারিং পোর্টাল ইউটিউব। এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, ফ্রি ও পেইড এ দুটি ভার্সনে এ বছরেই সাবসক্রিপশন মিউজিক সার্ভিস চালুর কথা রয়েছে। এ বছরেই গুগল এ সেবা ব্যবহারের সুযোগ করে দিতে পারে বলে পৃথক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ও টেলিগ্রাফ।

প্রিমিয়াম অন-ডিমান্ড মিউজিক সার্ভিস নামে এ সেবায় স্পটিফাই ওয়েবসাইটের মতো ইউটিউব ব্যবহারকারীরা বিজ্ঞাপন ছাড়াই গান শুনতে পারবেন। মাসে ১০ ডলারের বিনিময়ে বিজ্ঞাপনহীন গান শোনা যাবে।

এ ছাড়া এ সেবায় গান স্মার্টফোনে বা কম্পিউটারে সংরক্ষণ করে রেখে পরে অফলাইনেও শোনা যাবে। স্পটিফাই, ডেজার ও লাস্টডটএফএম ওয়েবসাইটের মাধ্যমে একই ধরনের সাবসক্রিপশন মিউজিক সার্ভিস রয়েছে। ফ্রি ও পেইড দুই ভার্সনের ব্যবহারকারীরাই ইউটিউবে আনলিমিটেড গান শুনতে পারবেন। তবে, কবে নাগাদ গুগল এটি চালু করবে তা এখনো জানায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026