বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৪

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার বান্ধবীর ছেলের নাম প্রকাশ

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার বান্ধবীর ছেলের নাম প্রকাশ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বর্তমান মহামারির এই সময়ে সদ্য পৃথিবীতে আসা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার বান্ধবী ক্যারি সিমন্ডস তাদের পুত্র সন্তানের নাম রেখেছেন। সন্তানের মা ক্যারী সিমন্ডস ইনস্ট্রাগ্রামের এক পোস্টে এ তথ্য জানান।

ক্যারী সিমন্ডস ইনস্ট্রাগ্রামের পোস্টে বলেন, পরিবারের পক্ষ থেকে তার পুত্র সন্তানের নাম রাখা হয়েছে উইলফ্রেড ল্যারি নিকোলাস জনসন। ইনস্টাগ্রামে নামটি ঘোষণা করে মিসেস সিমন্ডস জানান, তাদের সন্তানের নাম প্রধানমন্ত্রীর দাদা উইলফ্রেড এবং তার দাদা ল্যারির নামানুসারে রাখা হয়েছে।

তিনি আরও যোগ বলেন, নিকোলাস নামটি দু’জন চিকিৎসকের সম্মানে বেছে নেওয়া হয়েছিল যারা প্রধানমন্ত্রী বরিস জনসনের জীবন রক্ষায় গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছিলেন। প্রধানমন্ত্রীকে নিবিড় পর্যা কেন্দ্রে যে দুজন চিকিৎসক চিকিৎসা দিয়েছিলেন তারা হলেন ডাঃ নিক প্রাইস এবং ডাঃ নিক হার্ট। এছাড়াও মিসেস সিমন্ডস, লন্ডনের বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালের প্রসূতি দলের প্রশংসা করেন এবং তাদের বিশেষ ধন্যবাদ জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026