শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৬

লন্ডনে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে বাংলাদেশ বিমানের স্পেশাল ফ্লাইট

লন্ডনে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে বাংলাদেশ বিমানের স্পেশাল ফ্লাইট

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের রাজধানী শহর লন্ডনে যারা বাংলাদেশ থেকে বেড়াতে কিংবা পড়াশোনায় গিয়ে করোনা পরিস্থিতিতে আটকে পড়েছেন। তাদের উদ্ধারে বিমানের একটি স্পেশাল ফ্লাইটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

সেগুনবাগিচা জানিয়েছে, বাংলাদেশ এয়ার ফোর্সের সঙ্গে মিলে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে। প্রায় শতাধিক বাংলাদেশি দেশে ফেরার জন্য এরইমধ্যে রেজিস্ট্রেশন করেছেন।

ফ্লাইটটি ১০ই মে নাগাদ অপারেশনাল হতে পারে এমনটি জানিয়ে সরকারী এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মিশন ধারণা করছে সর্বোচ্চ ১৮০-২০০ বাংলাদেশি লন্ডন থেকে ফেরার অপেক্ষায় রয়েছেন হয়তো। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে। এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়্যাল ওয়েবসাইটে একটি নোটিশ জারি করা হয়েছে।

সেখানে বলা হয়- বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে একটি বিশেষ ফ্লাইট (বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭/৭৮৭) আটকে পড়া বৃটিশ-বাংলাদেশী নাগরিকদের আনা-নেয়ার জন্য পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। একটি লিংক দিয়ে নোটিশে আগ্রহী যাত্রীগণকে সংযুক্ত লিংকের মাধ্যমে নিবন্ধন করতে অনুরোধ করা হয়।

https://www.baf.mil.bd/bafwt/tickets.php

বিশেষ ফ্লাইট: বিজি-৪০৪০, ঢাকা (১০ মে ১০:০০) – লন্ডন  (১০ মে ১৫:৫৫)

রিটার্ন ফ্লাইট: বিজি-৪০৪১, লন্ডন (১০ মে ১৮:২০) – ঢাকা (১১ মে ০৯:৪০)

এদিকে, বর্তমানে সিলেটে অবস্থানরত একজন ব্রিটিশ বাংলাদেশী যাত্রী কয়েস আহমদ শীর্ষবিন্দুকে ফোনে জানান, ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনে তার পরিবারের ৭ জন যাত্রীর লন্ডন ফিরতে নাম নিবন্ধনের পর তাদেরকে ওয়েটিং লিস্টে নাম রাখা হয় এবং পরে পেমেন্ট নেয়া হয়। কিন্তু পরবর্তীতে তাদের জানানো হয় নিজ উদ্যেগে সিলেট থেকে ঢাকা যেতে হবে। কারণ নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ বিমান স্থানীয়ভাবে চলাচলে সম্মতি প্রকাশ করেছে না। তবে যাত্রীদের একই দিন ঢাকা থেকে লন্ডনে বিশেষ ফ্লাইটে পাঠানো।

জনাব আহমদ জানান, তিনি বাধ্য হয়ে নিজ উদ্যেগে ঢাকা যেতে অপরাগতা প্রকাশ করেন। কারণ তার বৃদ্ধা মা শারীরিকভাবে অসুস্থ। যা উনার চলাচল করতে কষ্ট হয়। আর এই লোকডাউনের সময়ে তিনি তার পরিবারের ৭ জন যাত্রী নিয়ে বাই রোডে সিলেট থেকে ঢাকা যাওয়া নিরাপদবোধ মনে করছেন না। তাই বাধ্য হয়ে তাকে অপেক্ষা করতে হবে পরবর্তী সুবিধাজনক কোন ফ্লাইটের জন্য।

উল্লেখ্য, বাংলাদেশে আটকে পড়া কয়েক হাজার বৃটিশ নাগরিককে উদ্ধারে যুক্তরাজ্য সরকার বৃটিশ এয়ারওয়েজের ৯টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। ইতিমধ্যে ৫টি ফ্লাইট তারা পরিচালনা করেছে। বেশিরভাগ যাত্রী সিলেটে অবস্থান করায় প্রথম দফায় ৪টি ফ্লাইট এবং দ্বিতীয় দফায় প্রথম ফ্লাইটে সিলেট টু ঢাকা বিমানের ছোট চাটার্ড ফ্লাইট পরিচালনা করা হলেও পরবর্তীতে সিলেটের যাত্রীদের বলা হয় নিজ উদ্যেগে ঢাকা পর্যন্ত যেতে এবং পরবর্তীতে ঢাকা থেকে বৃটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনের উদ্যেশে যাত্রা করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026