শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১১

ইইউ মহামারি সতর্কীকরণ ব্যবস্থায় প্রবেশাধিকার চাইছে যুক্তরাজ্য

ইইউ মহামারি সতর্কীকরণ ব্যবস্থায় প্রবেশাধিকার চাইছে যুক্তরাজ্য

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: মহামারি করোনাভাইরাস সংকটের প্রেক্ষিতে ইইউ স্বাস্থ্য সহযোগিতায় প্রবেশাধিকার চায় যুক্তরাজ্য সরকার।

গার্ডিয়ান বলেছে, ব্রেক্সিটের পর প্রাথমিকভাবে অনিচ্ছা সত্ত্বেও এখন নীরবে ইউরোপীয় ইউনিয়নের মহামারি সতর্কীকরণ ব্যবস্থায় প্রবেশাধিকার চাইছে যুক্তরাজ্য। ইইউর আর্লি ওয়ার্নিং অ্যান্ড রেসপন্স সিস্টেম (ইডব্লিউআরএস) এর সদস্যপদ পেতে চাইছে পরিস্থিতি বিবেচনায়। যে পদ্ধতিটি করোনা সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইউরোপে।

গত ফেব্রুয়ারিতে প্রকাশিত বিস্তারিত আলোচনা যুক্তরাজ্য ও ইইউ-এর মধ্যে সহযোগিতা অন্বেষণ করার জন্য কিছু বিষয় উন্মুক্ত ছিল, যেখানে উভয় পক্ষের স্বার্থ রয়েছে যেমন- স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি।

তবে সংসদে সরকারের লিখিত বিবৃতিতে স্বাস্থ্যের কথাটি উল্লেখ করা হয়নি। যুক্তরাজ্য আইডব্লিউআরএস-এর সদস্যপদ বা অংশগ্রহণের সুযোগ চেয়েছে কিনা সে ব্যাপারে প্রশ্নের কোন জবাব দেননি সরকারি মুখপাত্র। তবে ফেব্রুয়ারির আলোচনার উদ্দেশ্য ফিরিয়ে আনার কথা বলেছেন।

স্বাস্থ্য সহযোগিতায় যুক্তরাজ্যের আগ্রহের একটি লক্ষণ হিসেবে গার্ডিয়ান বলেছে, যুক্তরাজ্য এপ্রিলে করোনাভাইরাস মহামারি নিয়ে ইইউর স্বাস্থ্য নিরাপত্তা কমিটির পাঁচটি সভায় উপস্থিত ছিল। যা একটি নিখুঁত উপস্থিতির রেকর্ড। অথচ ১৭ই জানুয়ারী থেকে ৩০শে মার্চের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বৃটেনের উপস্থিতির হার ছিল ৭০ভাগ।

ইইউ সূত্র বলেছে, প্রথমদিকে যুক্তরাজ্যের তরফে স্বাস্থ্য বিষয়ক সহযোগিতার তেমন চাহিদা ছিল না। পরিস্থিতি বিবেচনায় দুইপক্ষই ঘনিষ্ঠ সহযোগিতা চায়। তবে ইইউ এখনো যুক্তরাজ্যকে ইডব্লিউআরএস-এর পূর্ণ সদস্যপদ দিতে প্রস্তুত নয়।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত একটি অনলাইন প্লাটফর্ম যেখানে সরকারি কর্তৃপক্ষ স্বাস্থ্যগত জরুরি অবস্থা সম্পর্কে তথ্য শেয়ার করে। এর পরিবর্তে, ইইউ-এর কর্মকর্তারা এই ব্যবস্থাকে ‘যুক্তরাজ্যে প্লাগ ইন‘ করার প্রস্তাব দেয়। যখন মহামারি দেখা দেয় তখন যেন ইইউ-র বাইরের দেশগুলোও একই ব্যবস্থা নিতে পারে।

প্রসঙ্গত: করোনা ভাইরাসে বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাজ্যে ২৬ হাজার ৭৭১জনের মৃত্যুতে চিন্তার পরিবর্তন করেছে সরকার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026