বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮

বাঘা ইউনিয়নের ওলামা মাশায়েখের পাশে মিছবাহ মাছুম ফাউন্ডেশন

বাঘা ইউনিয়নের ওলামা মাশায়েখের পাশে মিছবাহ মাছুম ফাউন্ডেশন

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাস নামক এক অদৃশ্য শক্তিতে আক্রান্ত মানুষ। প্রতিদিন মৃত্যু বরণ করছেন হাজার হাজার মানুষ আর আক্রান্ত হচ্ছেন লক্ষাধিক। যুদ্ধ ছাড়াও যেন যুদ্ধ যুদ্ধ ভাব।

এক দেশের সাথে অন্য দেশের যোগাযোগ বিচ্ছিন্ন। বিশ্বের প্রায় প্রতিটি দেশের মানুষ আজ গৃহবন্দি। শিক্ষা প্রতিষ্ঠান, কল কারখানা, শিল্প ও বানিজ্যিক প্রতিষ্ঠানগুলো আজ বন্ধ। চারিদিকে হাহাকার। সরকার ও ব্যক্তি উদ্দোগে চলছে সহযোগিতা। স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসাগুলিও বন্ধ। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীগণ তাঁদের মাসিক ভাতা পেলেও কওমি মাদ্রাসার শিক্ষকগণ এ থেকে বঞ্চিত।

এ রকম শত শত উলামায়ে কেরামগণ আজ মানবেতর জীবনযাপন করছেন তাঁদের পরিবার নিয়ে। তাঁহারা না পাচ্ছেন সরকারি সহযোগিতা না পারছেন কারো কাছে হাত পাত্তে। উলামা মাশায়েখের পদধুলায় ধন্য গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন। এই ইউনিয়নে রয়েছে উপজেলার প্রথম কওমি মাদ্রাসা বাঘা মাদ্রাসা সহ অনেক কওমি শিক্ষা প্রতিষ্ঠান। শত শত শিক্ষক মাদ্রাসায় শিক্ষকতা করে তাঁদের পরিবার চালাচ্ছেন।

কিন্তু আজ উনারা প্রায় অসহায়। তাঁদের এ অসহায়ত্বের কথা মাথায় এনে বাঘা ইউনিয়নের প্রখ্যাত আলেমেদ্বীন ক্বারি মাওলানা মোঃ ইমদাদুল হক কালাকোনা হুজুর( দাঃ বাঃ) এলাকার কিছু বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান। এরই প্রেক্ষিতে আজ বাঘা ইউনিয়নের ৫০ জন উলামা মাশায়েখের পাশে দাঁড়িয়েছে মিছবাহ মাছুম ফাউন্ডেশন।

সংগঠনের সদস্যরা শুক্রবার বাদ জুম্মা এ অনুদান কালাকোনার হুজুরের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে মিছবাহ মাছুম ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মিছবাহুল হক মাছুমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উলামা মাশায়েখগণ সমাজের সম্মানিত ব্যক্তি। যাদের মাধ্যমে মানুষ ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হয়। আজ উনারা খুবই অসহায়, আত্ম সম্মানের ভয়ে কারো কাছে কিছু চাইতে পারতেছেন না। তাই উনাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তিনি এলাকার বিত্তবানদেরকে উলামা মাশায়েখের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

কালাকোনার হুজুররে কাছে অনুদানের টাকা হস্তান্তর করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, মিছবাহুল হক মাছুম এর আব্বা জনাব আলহাজ সিরাজ উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ শাহাদাত হোসেন, সংগঠনের সদস্য আলী হোসেন, জাফর ইকবাল, আব্দুল হাকিম, জুয়েল আহমেদ বাদশা, আল আমিন রাবেল এমরান হোসেন সুলতান আহমেদ, মারজানুল হক মামুন সহ উলামায়ে কেরাম।

টাকা হস্তান্তর শেষে বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের মহামারী থেকে দেশ বিদেশের সকল মানুষকে রক্ষা করা জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ক্বারি মাওলানা মোঃ ইমদাদুল হক কালাকোনার হুজুর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026