মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৫০

শামীম আহমদ সমর্থক গোষ্টির উদ্যেগে ২০০ পরিবারে মধ্যে ইফতার বক্স বিতরন

শামীম আহমদ সমর্থক গোষ্টির উদ্যেগে ২০০ পরিবারে মধ্যে ইফতার বক্স বিতরন

নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার নবীনগর গ্রামের সর্বজন প্রশংসিত উদীয়মান যুব সংগঠক, সামাজিক ও মানবাধিকার ক্রীড়া ব্যক্তিত্ব শামীম আহমদের সমর্থক গোষ্টির সদস্যবৃন্দের উদ্যেগে সোমবার ৬নং একাটুনা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের রোজাদার যে সব মানুষ করোনাভাইরাসের কারণে ঘর থেকে বের হতে পারছেন না তাদের কথা বিবেচনা করে ২০০ শত পরিবারের মাঝে ইফতার বক্স ঘরে ঘরে পৌছে দেয়া হয়েছে।

শামীম আহমদ সমর্থক গোষ্টির পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা সকলে মিলে যাতে নিরবে এভাবে মানুষের জন্য কাজ করে যেতে পারি। এ ধরনের মানসিকতা যেন প্রত্যেক মানুষের ভিতরে থাকে তাহলে আমরা আমাদের সমাজকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা আগামীতে আরও বিভিন্ন প্রজেক্ট নিয়ে মানুষের সেবার  উদ্দেশ্য কাজ করে যাব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সমর্থক গোষ্টির মাধ্যমে গত কয়েকদিন আগে অসহায় ১০০টি  পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। এছাড়াও সমর্থক গোষ্টি অতিতে অসহায় মানুষের বিয়ে, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা, শিক্ষা উপকরনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026