নিউজ ডেস্ক: যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন আপাসেন ইন্টারন্যাশনালের উদ্যেগে সিলেট ও ঢাকার স্বাস্থ্যকর্মীদের মধ্যে পিপিই ও ৯৫ মাস্ক প্রদান করা হয়েছে। এসব সামগ্রী পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মরত নেতৃবৃন্দ আপাসেন কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
যুক্তরাজ্য থেকে আত্নমানবতার জন্য কাজ করছে আপাসেন ইন্টারন্যাশনাল। বাংলাদেশের এই দুর্য়োগময় মুহুর্তেও তারা বাংলাদেশের স্বাস্থ্য কর্মীদের পাশে দাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় তারা সিলেট ওসমানী কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে শতাধিক পিপিই ও ৯৫ মাস্ক হস্তান্তর করেছেন। আপাসেন এর ট্রাস্ট্রি প্রফেসর মোসাদ্দেক আহমদ চৌধুরী ওসমানী হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা: শিশির রঞ্জন চক্রবর্তীর কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত আপাসেন মূখপাত্র বলেন, জীবন মৃত্যু বাজি রেখে যেভাবে লজিস্টিক সার্পোট প্রদানে সেবা দিয়ে যাচ্ছে আপাসেন। এটা সত্যিই প্রশংসার দাবীদার। এ রকম লজিস্টিক সার্পোট প্রদানে যারা দিতে পারেন বা যে ওর্গানাইজেশন দিতে পারে শুধু লন্ডনে নয় ফরেন এক্সপার্টদের বলবো সামর্থ আছে আপনারা দ্রুত এগিয়ে আসেন।
পিপিই ও মাস্ক পেয়ে আপাসেন কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডা: শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, প্রবাসীরা আমাদের জন্য এগিয়ে এসেছেন আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা নাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন আপসেন এর প্রজেক্ট কো-ওর্ডিনেটর আব্দুল মুহিত, সাপোর্ট অফিসার মোহাম্মদ জিয়া উদ্দিন। পরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক এর কাছে গিয়ে আরো একশত পিপিই হস্তান্তর করেন আপাসেন কর্তৃপক্ষ। এ সময় তারা জানান, ঢাকা ও সিলেট মিলিয়ে ৭০০টি পিপিই ও ৫০০টি মাস্ক বিতরণ করেছে আপাসেন ইন্টারন্যাশনাল।