মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫

মুসলিমদের ৩৬ দিন রোজা রাখতে হবে ২০৩০ সালে!

মুসলিমদের ৩৬ দিন রোজা রাখতে হবে ২০৩০ সালে!

শীর্ষবিন্দু নিউজ, রিয়াদ, সৌদি আরব: আগামী ২০৩০ সালে মুসমানদের ৩৬ দিন রোজা রাখতে হবে। এমনটি জানিয়েছেন সৌদি আরবের আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল-মুসনাদ।

এক টুইট বার্তায় তিনি বলেছেন এমন ঘটনা যা বার বার পুনরাবৃত্তি হয় না, মুসলমানরা ২০৩০ সালে ৩৬ দিন রোজা রাখবে।কারণ ২০৩০ সালের শুরুতে এবং শেষে অর্থাৎ দুইবার পবিত্র রমজান মাস আসবে। ১৪৫১ হিজরির রমজান শুরু হবে ২০৩০ সালের ৫ম জানুয়ারিতে এবং আশাকরা হচ্ছে, এই পবিত্র মাসটি ৩০ দিনে পূর্ণ হবে।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মুসনাদ বলেছেন, এর কারণ হচ্ছে চন্দ্র বছর সৌরবর্ষের তুলনায় ১১ দিন কম হয়। অর্থাৎ সৌরবর্ষ ৩৬৫ দিন এবং চন্দ্র বছর ৩৫৪ দিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026