সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪২

যুক্তরাজ্যে বৃহস্পতিবার ৩৮৩ জনের মৃত্যু

যুক্তরাজ্যে বৃহস্পতিবার ৩৮৩ জনের মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে মরণঘাতী করোনা ভাইরাসে হাসাপাতালগুলোতে আজ বৃহস্পতিবার নতুন করে ৩৮৩ জনের মৃত্যু হয়েছে।

জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস ইংল্যান্ডের তথ্য মতে, সব মিলিয়ে যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে।

এদিকে আগামী সপ্তাহ থেকে ইংল্যান্ডের লকডাউন পরিবর্তনগুলো খুব সীমাবদ্ধ হবে বলে নিশ্চিত করেছেন বরিস জনসন সরকারের একজন মুখপাত্র।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখপাত্র আরও জানান, আমরা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের এক জটিল মুহুর্তে আছি এবং আমরা এমন কিছু করব না যা ব্রিটিশ জনগণের ঝুঁকি বাড়াবে। এদিকে বরিস জনসন চলতি সপ্তাহে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে জানিয়েছিলেন যে, তিনি সোমবার থেকে লকডাউন ব্যবস্থায় কিছুটা পরির্বতন আনতে চান।

অন্যদিকে  স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার নিকোলা স্টারজন বলেছেন ঘরের থাকার আইনটি আরও তিন সপ্তাহের জন্য বাড়নো হবে এবং কোনও তাড়াতাড়ি পরিবর্তন করা  খুব ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026