বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৫

শর্তারোপে মসজিদ খুলে দেয়ার পরও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ

শর্তারোপে মসজিদ খুলে দেয়ার পরও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ

শীর্ষবিন্দু নিউজ: দেশে ইসলাম ধর্মীয় উপসনালয় মসজিদে জামাতে নামাজ আদায় করার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় এক মাস পর বৃহস্পতিবার (৭ মে) থেকে মুসল্লিদের সমাগম দেখা গেছে। মসজিদে জামাতে নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন শর্ত দেওয়া হলেও তা মানতে মুসল্লিদের মধ্যে আগ্রহ দেখা যায়নি। মাস্ক পড়ার কথা বলা হলেও অনেক মুসল্লি মাস্ক ছাড়াই মসজিদে উপস্থিত হয়েছেন, এক কাতার করে ছেড়ে পরবর্তী কাতার করার নির্দেশনাও কোথাও কোথাও মানা হয়নি।

বুধবার (৬ মে) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায় ধর্ম মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার (৭ মে) জোহরের নামাজ থেকে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পারবেন। এর এক মাস আগে ধর্ম মন্ত্রনালয় মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিল।

এই নির্দেশনার পর বৃহস্পতিবার রাজধানীর সব মসজিদেই ‍মুসল্লিরা জোহরের নামাজে অংশ নিয়েছেন। মুসল্লিদের মসজিদে নামাজে অংশগ্রহণের শর্তের মধ্যে ছিলে, মসজিদের গেটে হাত ধোয়ার ব্যবস্থা রাখা। অনেক মসজিদেই সেই ব্যবস্থা দেখা গেছে। ওজুখানায় রাখা হয়েছে সাবান। এছাড়া, অনেক মসজিদের খাদেমকে মুসল্লিদের হাতে স্যানিটাইজার ছিটিয়ে দিতেও দেখা গেছে।

মসজিদে সব মুসল্লিদের মাস্ক পড়ার শর্ত দেওয়া হলেও অনেক মুসিল্লদের মাস্ক পড়ার ক্ষেত্রে অনাগ্রহ দেখা গেছে। মসজিদের খাদেম বলার পর অনেকে পকেট থেকে বের করে মাস্ক মুখে দিয়েছেন।

এছাড়া সব মসজিদ থেকে শর্ত মেনে কার্পেট সরানো হয়েছে। তবে অনেক মুসল্লি বাসায় ওজু করে সুন্নত নামাজ আদায় না করেই মসজিদে এসেছেন।

প্রসঙ্গত, দেশের আলেমরা রমজান মাসের গুরুত্ব বিবেচনা করে মসজিদে নামাজ আদায়ের শর্ত শিথিল করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন। সম্প্রতি সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করেছে। এ পরিপ্রেক্ষিতে ১২টি শর্ত মেনে চলার শর্তে ৭ মে জোহরের ওয়াক্ত থেকে সুস্থ মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ধর্ম মন্ত্রণালয় মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা এবং রমজান মাসের তারাবির নামাজ জামাতে সীমিত আকারে আদায়ের নির্দেশনা জারি করেছিল। এ সিদ্ধান্ত প্রত্যাহারের সময় বলা হয়েছিল, শিশু, বৃদ্ধ, যেকোনও অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশ নিতে পারবেন না। তবে প্রায় সব মসজিদেই বৃদ্ধদের জামাতে অংশ নিতে দেখা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026