সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১২

শেষ বিশেষ ফ্লাইটে সিলেট ছাড়লেন ১৪৪ নাগরিক ব্রিটিশ নাগরিক (ভিডিও)

শেষ বিশেষ ফ্লাইটে সিলেট ছাড়লেন ১৪৪ নাগরিক ব্রিটিশ নাগরিক (ভিডিও)

ফাইল ফটো

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: করোনাভাইরাসের কারণে আটকে পড়া যুক্তরাজ্যের ১৪৪ নাগরিক বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে সিলেট ছাড়লেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

ফাইল ফটো

বিমান বন্দর সুত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টায় যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে বিশেষ চার্টার্ড ফ্লাইট ঢাকায় গেছে। ফ্লাইটে যাত্রী ছিলেন ১৪৪ জন। এসব যাত্রীদের ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে রাখা হয়। সেখান থেকে বৃহস্পতিবার বিকালে একটি ফ্লাইট আরো কিছু যাত্রীসহ উড়াল দিয়েছে যুক্তরাজ্যের উদ্দেশ্যে।

এদিকে, গত সোমবার ফেসবুকে এক ভিডিওবার্তায় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার জানান, এই ফ্লাইটই হচ্ছে শেষ ফ্লাইট। এরপর আর কোনো বিশেষ ফ্লাইটের চিন্তা তাদের নেই।

জানা গেছে, যুক্তরাজ্য প্রথমবারের মতো গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ২৬৪ জন নাগরিককে দেশে ফিরিয়ে নেয়। এরপর ২৩ এপ্রিল ১৭৭ নাগরিককে, ২৫ এপ্রিল ১৭১ জনকে, ২৬ এপ্রিল ১৬৮ জনকে, ২৯ এপ্রিল ২১০ জনকে, ১ মে ২১৫ জনকে, গত ৩ মে ২১৩ জনকে এবং ৫ মে ২৩৬ নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরায় যুক্তরাজ্য। তন্মধ্যে সিলেট থেকে ওই ৭ ফ্লাইটে যান ৯৫৯ জন ব্রিটিশ নাগরিক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026